বাংলাদেশের গন্তব্য নির্ধারণ করতেই পালিত হবে মুজিববর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৯, ১২:৩১আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২৩:৪০

বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে সেই লক্ষ্য ঠিক করতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হবে। রবিবার (২৩ জুন) সচিবালয়ে ২০১৯-২০ অর্থবছরে মন্ত্রণালয়ের সঙ্গে বিভাগ ও সংস্থাগুলোর বার্ষিক কর্ম সম্পাদন (এপিএ) চুক্তি সই অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী একথা বলেন।

তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই আমাদের অনেকগুলো রুটিন কাজ রয়েছে। তবে এ বছর নতুন সংযোজন মুজিববর্ষ। জাতির পিতার জন্মশত বার্ষিকী দ্বিতীয়বার আসবে না। আমরা এটা সেলিব্রেট করবো এই কারণে যে, বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি নন, তিনি আমাদের জাতির পিতা। তিনি বাংলাদেশকে একটি জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করে দিয়েছিলেন। সে লক্ষ্য নির্ধারণে মুজিববর্ষ পালন করবো।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা যদি বঙ্গবন্ধুর লক্ষ্য পূরণের জন্য কাজ করতে পারি, তাহলে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করা হবে। ফুলের মালা দিয়ে বঙ্গবন্ধুকে সম্মান  প্রদর্শন করলে তা প্রশ্নবিদ্ধ হবে। বরং বঙ্গবন্ধুর চিন্তা-ভাবনাগুলো যদি বাস্তবায়ন করতে পারি তাহলেই তার প্রতি প্রকৃত সম্মান দেখানো হবে।’

কর্মকর্তা-কর্মচারীরর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষে কর্ম সম্পাদনের ক্ষেত্রে আমরা একটা ইতিহাস গড়তে চাই। আপনাদের প্রতি অনুরোধ যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি করছেন তা শুধু কাগজে কলমে না রেখে বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর প্রতি সম্মান দেখাবেন।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয় ২০১৭-১৮ অর্থবছরে লক্ষ্যমাত্রার ৯৫.৩৪ শতাংশ এবং ২০১৮-১৯ অর্থবছরে মার্চ পর্যন্ত ৮৫ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে।

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
মুজিববর্ষ উদযাপনে ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
সর্বশেষ খবর
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার