টিআইবি ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন নতুন তিন সদস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৯, ১৬:৩৪আপডেট : ২৩ জুন ২০১৯, ১৭:২০

টিআইবিতে যোগ দেওয়া নতুন তিন সদস্য: সাংবাদিক আবুল মোমেন, ড. ফখরুল আলম ও ড. পারভীন হাসান।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ট্রাস্টি বোর্ডে নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. পারভীন হাসান, লেখক ও সাংবাদিক আবুল মোমেন এবং অধ্যাপক ড. ফখরুল আলম। এছাড়া টিআইবির ন্যায়পাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

রবিবার (২৩ জুন) টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান; বিশিষ্ট লেখক ও সাংবাদিক আবুল মোমেন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. ফখরুল আলম টিআইবির ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হিসেবে গত ১৯ জুন বোর্ডের শততম সভায় যোগ দেন। এছাড়া, অধ্যাপক ড. পারভীন হাসান টিআইবির ট্রাস্টি বোর্ডের মহাসচিব নির্বাচিত হয়েছেন। তারা যথাক্রমে সেলিনা হোসেন, ড. এটিএম শামসুল হুদা ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন। মেয়াদ পূর্ণ হওয়ায় সম্প্রতি এই তিন সদস্য পদত্যাগ করেছেন।

এদিকে, ট্রাস্টি বোর্ডের পদ ছাড়লেও ন্যায়পালের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি ড. এটিএম শামসুল হুদার স্থলাভিষিক্ত হয়েছেন।

অধ্যাপক ড. পারভীন হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষক। বর্তমানে তিনি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, তিনি বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য। শিক্ষাখাতে বিশেষ অবদানের জন্য তিনি পাক্ষিক ম্যাগাজিন ‘অনন্যা’ কর্তৃক ‘অনন্যা শীর্ষদশ ২০১৬’ পুরস্কারে ভূষিত হন।

২০১৭ সালে একুশে পদকপ্রাপ্ত লেখক ও সাংবাদিক আবুল মোমেন বর্তমানে দৈনিক আমাদের সময় পত্রিকার সঙ্গে সম্পৃক্ত। এছাড়া, তিনি কর্মসূত্রে দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও দৈনিক ভোরের কাগজের সঙ্গে বিভিন্ন সময়ে জড়িত ছিলেন। কবিতা, গল্প ও ইতিহাসনির্ভর সমালোচনামূলক প্রবন্ধসহ শিশুতোষ বিষয় তার লেখার প্রধান উপজীব্য। তিনি শিশুদের জন্য ব্যতিক্রমী শিক্ষাপ্রতিষ্ঠান ‘ফুলকি’-র প্রতিষ্ঠাতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. ফখরুল আলম বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সাহিত্যের বিভিন্ন শাখায় লেখালেখির পাশাপাশি তিনি বাংলা কবিতা বিশেষ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ইংরেজিতে অনুবাদ করে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তার অসামান্য অনুবাদ দক্ষতার জন্য ২০১২ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও সার্ক সাহিত্য পুরস্কারে ভূষিত হন। যুক্তরাষ্ট্রের ক্লেমন ইউনিভার্সিটি ও ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের অনেক খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি অধ্যাপনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

উল্লেখ্য, ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বোর্ডের অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট সুলতানা কামাল, চেয়ারপারসন; মাহফুজ আনাম, কোষাধ্যক্ষ। সদস্যরা হলেন সিনিয়র অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ, সৈয়দা রুহী গজনবী, এম হাফিজউদ্দিন খান, ড. আকবর আলি খান, আলী ইমাম মজুমদার ও পারভীন মাহমুদ এফসিএ।

 

/আরজে/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইংল্যান্ড সফরে ভরাডুবির পর মিসবাহর পদত্যাগ
ইংল্যান্ড সফরে ভরাডুবির পর মিসবাহর পদত্যাগ
হোটেলে গিয়ে কোন কাজগুলো করা একেবারেই উচিত নয়
হোটেলে গিয়ে কোন কাজগুলো করা একেবারেই উচিত নয়
৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?
৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?
ফিলিপাইনের স্বাস্থ্য খাত ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াবে জাতীয় বিশ্ববিদ্যালয়
ফিলিপাইনের স্বাস্থ্য খাত ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াবে জাতীয় বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা