শিশু ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে রাজপথে শিশুরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৯, ১৩:২৫আপডেট : ২৪ জুন ২০১৯, ১৩:৩৮

শিশু ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধনে শিশুরা শিশু ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে অভিভাবকদের সঙ্গে নিয়ে মানববন্ধনে দাঁড়িয়েছিল শিশুরা। সোমবার (২৪ জুন) মিরপুর ১১ নম্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। নারীপক্ষ ও ব্রেকিং দ্য লাইসেন্সের উদ্যোগে মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শিশুরাও যোগ দিয়েছিল।

বেলা ১১টায় ৫নং ওয়ার্ড কমিশনার কার্যালয়ের সামনে স্কুলড্রেস পরে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে নিরাপত্তা দাবি ও অধিকার আদায়ের নানা প্ল্যাকার্ড ছিল।

শিশু ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধনে শিশুরা আয়োজকরা বলছেন, সম্প্রতি শিশু ধর্ষণ বেড়ে গেছে। শিশু বাসার বাইরে যৌন হয়রানির শিকার হচ্ছে। এ পরিস্থিতি বদলাতে সবার আগে প্রয়োজন জনসচেতনতা। সেই লক্ষ্যেই আজকে রাস্তায় দাঁড়িয়েছি আমরা। আয়োজনে নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করে এমন অনেক সংগঠনও যোগ দিয়েছিল।

শিশুদের উপস্থিতিতেই এ ধরনের আরও উদ্যোগ আগামীতে নেওয়া হবে বলে মানববন্ধন থেকে জানানো হয়।

/ইউআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন