ডিজিটাল প্লাটফর্মে বিশ্বব্যাপী মুজিববর্ষ পালিত হবে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১৮:২৮আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২৩:৪৬





ডিজিটাল প্লাটফর্মে বিশ্বব্যাপী মুজিববর্ষ পালিত হবে: তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী মুজিববর্ষ পালন করা হবে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ক ‘মিডিয়া, প্রচার ও ডকুমেন্টেশন উপকমিটি’র সভা শেষে তিনি এসব কথা জানান।
হাছান মাহমুদ বলেন, ‘ডিজিটাল প্লাটফর্ম হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম। আমরা ডিজিটাল বাংলাদেশ করতে সক্ষম হয়েছি। সেই পথ ধরে এখন ডকুমেন্টেশন, ইলেক্ট্রনিক প্রচারণা এবং বিশ্বব্যাপী নানাভাবে প্রচারণার বিষয়গুলো নিয়ে আমরা সভায় আলোচনা করেছি। আশা করছি এটির সঙ্গে আমরা বিশ্ব সম্প্রদায়কে সম্পৃক্ত করবো।’
তিনি বলেন, ‘দেশের পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম করার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।’
সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, মিডিয়া, প্রচার ও ডকুমেন্টেশন উপ-কমিটির সদস্য সচিব ও তথ্য সচিব আবদুল মালেক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস, এম, হারুন-অর-রশীদ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

/এমএইচবি/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
মুজিববর্ষ উদযাপনে ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
সর্বশেষ খবর
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন