প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে তার পাঁচ দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরের বিষয়ে আজ সোমবার (৮ জুলাই) সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রবিবার বাসস’কে বলেন, ‘প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকাল ৪টায় সংবাদ সম্মেলন শুরু হবে।’
উল্লেখ্য, চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে গত ১ জুলাই বেইজিং যান প্রধানমন্ত্রী। সফর শেষে গত শনিবার (৬ জুলাই) তিনি দেশে ফেরেন। বাসস
আরও পড়ুন:
জনগণকে উন্নত জীবন দেওয়াই আমার একমাত্র কাজ: প্রধানমন্ত্রী






