‘রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৯, ১৬:০৪ আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৬:৩৭

বক্তব্য রাখছেন রাষ্ট্রদূত রবার্ট ডিকসন রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে যুক্তরাজ্য থাকবে বলে জানিয়েছেন সেদেশের রাষ্ট্রদূত রবার্ট ডিকসন। সোমবার (৮ জুলাই)  দুপুরে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিকাব টক-এ তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা সমস্যায় চীনের অবস্থান নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা পত্র-পত্রিকায় যা পড়েছি, তা উৎসাহজনক। আমরা বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে আরও কিছু জানতে চাইবো।’ এ সমস্যা সমাধানে চীন আরও বেশি যুক্তি হবে বলে তিনি আশা করেন।  

রবার্ট ডিকসন বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধান টেকসই হতে হবে এবং দায়বদ্ধতা থাকতে হবে।’

মিডিয়া ফ্রিডম নিয়ে তিনি বলেন, ‘এটি গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ।’ 

যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বলেন, ‘লন্ডনে আমরা কানাডার সহযোগিতায় মিডিয়া ফ্রিডম নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। সেখানে বাংলাদেশের সাংবাদিকরাও অংশগ্রহণ করছেন।’

/এসএসজেড/এআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক বললেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক বললেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোই একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোই একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন