নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা ঢাকা আসছেন আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ জুলাই ২০১৯, ০৮:১৬আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০৮:৩০

নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা

নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা চার দিনের সফরে আজ  মঙ্গলবার (৯ জুলাই) ঢাকা আসছেন। সফরকালে তিনি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনসহ অর্থনৈতিক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সোমবার (৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রানি ম্যাক্সিমা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার বিকাল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন। রানি ম্যাক্সিমা বুধবার (১০ জুলাই) সন্ধ্যা সাতটায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি ২০০৯ সাল থেকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট বিষয়ক স্পেশাল অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন।

বুধবার সকালে ম্যাক্সিমা নগরীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে ঢাকাস্থ জাতিসংঘ সদর দফতর পরিদর্শন এবং সেখানে বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি নরসিংদীর পলাশে জিন্দারি ইউনিয়ন পরিষদ ও টাঙ্গাইলে একটি বুটিক শপ পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) ডাচ রানি বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। ওই বিকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শুক্রবার (১২ জুলাই) সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।

সূত্র: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরম কমাতে চীনের অভিনব ‘মিস্ট কুলিং’ 
গরম কমাতে চীনের অভিনব ‘মিস্ট কুলিং’ 
এআই ক্যামেরার প্রায় ২ মাস: মামলা দেড় হাজার, সবচেয়ে বেশি কোন অপরাধে
এআই ক্যামেরার প্রায় ২ মাস: মামলা দেড় হাজার, সবচেয়ে বেশি কোন অপরাধে
হাইকোর্টে একদিনে ২৪১১ পুরোনো মামলা নিষ্পত্তি
হাইকোর্টে একদিনে ২৪১১ পুরোনো মামলা নিষ্পত্তি
জুনে কত জনের ড্রাইভিং লাইসেন্সের ‘পয়েন্ট’ কাটা গেলো
জুনে কত জনের ড্রাইভিং লাইসেন্সের ‘পয়েন্ট’ কাটা গেলো
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর