পারদযুক্ত পণ্য নিষিদ্ধ করা প্রয়োজন: সৈয়দ মার্গুব মোরশেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৯, ১৭:৪৩আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৮:৪৪

গোল টেবিল বৈঠকে বক্তারা মার্কারি (পারদ) জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেছেন সাবেক সচিব ও এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেন (এসডো) চেয়ারপারসন সৈয়দ মার্গুব মোরশেদ। তিনি বলেন, ‘জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার জন্য যত তাড়াতাড়ি সম্ভব মার্কারিযুক্ত পণ্য নিষিদ্ধ করা প্রয়োজন।’ শনিবার (১৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ‘পরিবেশ অধিদফতর’ ও ‘এসডো’ আয়োজিত ‘পরিবেশ ও মানব স্বাস্থ্যের ওপর মার্কারিযুক্ত পণ্যের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মার্গুব মোরশেদ বলেন, ‘স্বল্পমাত্রার দূষণও পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। আমরা যদি সত্যিকার অর্থেই মার্কারি বিষক্রিয়া বন্ধ করতে চাই, তাহলে আমাদের এর উৎপত্তি স্থল থেকে মার্কারি নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে হবে।’ 
তিনি আরও বলেন, ‘থার্মোমিটার, ইলেকট্রিক সুইচ, রিলে, সিএলএফ বাল্ব, ডেল্টা অ্যামালগাম, প্রসাধনী, গয়না, ফার্মাসিউটিক্যালসসহ অনেক পণ্যে মার্কারি রয়েছে। অজৈব মার্কারি কিছু স্কিন লাইটেনিং পণ্যে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। মার্কারির ব্যবহারে, বিষণ্নতা, আত্মহত্যাপ্রবণতা, পক্ষাঘাত কিডনি ফেইলিউর ইত্যাদি রোগ সৃষ্টি করে।’

পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. একেএম রফিক আহমদ বলেন, ‘যেসব জনগোষ্ঠী মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তারা প্রতিনিয়ত এই মারাত্মক ক্ষতির মার্কারির শিকার হচ্ছে। আমাদের উচিত তাদের এই ক্ষতির হাত থেকে রক্ষা করা। পণ্যগুলোতে মার্কারির মাত্রা হ্রাস করার জন্য অথবা মার্কারিযুক্ত পণ্য ব্যবহার বন্ধ করার জন্য এখনই পদক্ষেপ নেওয়া উচিত।’

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এসএম মঞ্জুরুল হান্নান খান, পরিবেশ অধিদফতরের এমআইএ প্রকল্প পরিচালক মাসুদ ইকবাল মো. শামীম, এসডো মহাপরিচালক ড. শাহরিয়ার হোসেন, নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা প্রমুখ।

/এইচএন/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি