রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সম্ভাব্য সব সহযোগিতা দেবে: বিদায়ী রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ জুলাই ২০১৯, ০৯:০৬আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১০:২৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত জাং জুও মিয়ানমারের রাখাইন রাজ্যে নিজ বাসভূমিতে দেশটির সামরিক বাহিনীর চরম নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে চীন সম্ভাব্য সব সহযোগিতা দেবে।

বাংলাদেশে চীনের বিদায়ী রাষ্ট্রদূত জাং জুও বুধবার (২৪ জুলাই) বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, চীনের রাষ্ট্রদূত বলেছেন, তিনি নিজে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা দেখেছেন। চীন তাদের নিরাপদ প্রত্যাবাসনে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

বাংলাদেশে সফলভাবে কার্যমেয়াদ সম্পন্ন করার জন্য রাষ্ট্রপতি চীনা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই চমৎকার এবং এ সম্পর্ক ধাপে ধাপে সম্প্রসারিত হয়ে চলেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর এবং আরও আগে চীনের প্রেসিডেন্ট লি জিনপিংয়ের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘এ সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক জোরদার করেছে এবং বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক আরও সম্প্রসারিত হয়েছে।’

রাষ্ট্রপতি বাংলাদেশের বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নে চীন সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, ‘এখানে চীনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যা জাতীয় উন্নয়নে বিরাট অবদান রাখছে।’

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সরকারের সহযোগিতার আশ্বাসের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন, জোরপূর্বক বাস্তুচ্যুত এসব মিয়ানমার নাগরিক অনতিবিলম্বে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে সক্ষম হবে।

জুও বাংলাদেশে অবস্থানকালে তার দায়িত্ব পালনে আন্তরিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম শামীম-উজ-জামান, রাষ্ট্রদূতের স্ত্রী ইয়াং ইয়ুয়ানচুন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বাসস 

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপির অভ্যন্তরীণ কোন্দল: জেলা নেতাকে অপহরণের অভিযোগ
এনসিপির অভ্যন্তরীণ কোন্দল: জেলা নেতাকে অপহরণের অভিযোগ
স্কালোনি চাইছেন এখনই চ্যাম্পিয়ন হতে!
স্কালোনি চাইছেন এখনই চ্যাম্পিয়ন হতে!
জর্ডানের বিপক্ষে কীভাবে খেলতে হবে তা জানে আর্জেন্টিনা
জর্ডানের বিপক্ষে কীভাবে খেলতে হবে তা জানে আর্জেন্টিনা
স্পেনের বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে পড়েছে উরুগুয়ে
স্পেনের বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে পড়েছে উরুগুয়ে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’