পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ২০:১৫আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২০:১৭

সংসদীয় কমিটির বৈঠক যেসব পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, আইন অনুযায়ী তার বাস্তবায়ন চায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য কমিটি সংশ্লিষ্ট আইন বাস্তবায়নের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারকে (জেডিপিসি) পাটপণ্যের প্রসারে বিদেশে মেলার আয়োজনে টাকা অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিতে বলেছে।
কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মো. ইসরাফিল আলম, রনজিত কুমার রায়, মো. নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার, আব্দুল মমিন মন্ডল, খাদিজাতুল আনোয়ার এবং তামান্না নুসরাত (বুবলী) অংশ নেন।
বৈঠকে মাদারীপুরে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প নিয়ে আলোচনা হয়। বলা হয়, কলেজটি চালু হলে সেখান থেকে প্রতিবছর ১২০ জন নির্বাহী পর্যায়ের টেক্সটাইল প্রযুক্তিবিদ তৈরি করা সম্ভব হবে। জামালপুরে ‘শেখ হাসিনা তাঁতপল্লি’ স্থাপন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়ন কাজ সেনাবাহিনীর মাধ্যমে দ্রুত শেষ করার সিদ্ধান্ত হয়।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-রোমের ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানোর আশ্বাস ইতালির রাষ্ট্রদূতের 
ঢাকা-রোমের ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানোর আশ্বাস ইতালির রাষ্ট্রদূতের 
রাতেই সিলেট ছাড়ছেন সারওয়ার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
রাতেই সিলেট ছাড়ছেন সারওয়ার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
যে ছকে মাঠে নেমেছে আর্জেন্টিনা
যে ছকে মাঠে নেমেছে আর্জেন্টিনা
৪ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থলে ঘর ছেড়ে রাস্তায় মানুষজন
৪ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থলে ঘর ছেড়ে রাস্তায় মানুষজন
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
নারী উদ্যোক্তা ও সাবেক এমপি সেলিমা আহমাদ আর নেই
নারী উদ্যোক্তা ও সাবেক এমপি সেলিমা আহমাদ আর নেই
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত