স্থানীয় সরকার ও ঢাকার দুই সিটির কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৯, ০৬:২৩আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০৬:৫৫

স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মশা নিধন কাজ চালিয়ে যেতে স্থানীয় সরকার বিভাগ ও ঢাকার দুই সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। দুই সিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে স্থানীয় সরকার বিভাগ। এর অংশ হিসেবে মশা নিধন ওষুধের কার্যকারিতা নিশ্চিত করতে সাত সদস্যের একটি কারিগরি কমিটিও গঠন করেছে বিভাগ। বৃহস্পতিবার (৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞাপ্ততে বলা হয়, মশা নিধন অভিযান যথাযথভাবে বাস্তবায়ন, সমন্বয় সাধন ও নিবিড় তদারকির জন্য ছুটির মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একজন করে মোট ১২৯ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে উত্তর সিটি কীটনাশক ক্রয় সংক্রান্ত ১০ সদস্যবিশিষ্ট কারিগরি কমিটি গঠন করেছে। আর স্থানীয় সরকার বিভাগ ওষুধের কার্যকারিতা নিশ্চিতকরণে সাত সদস্যবিশিষ্ট কারিগরি কমিটি গঠন করেছে।
দেশব্যাপী মশা নিধন কার্যক্রম তদারকি এবং আরও কার্যকর করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে ১৬ জুলাই থেকে একটি নিয়ন্ত্রণ সেল খোলা হয়েছে। যুগ্মসচিব পর্যায়ের আট জন কর্মকর্তাকে আটটি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ সেলের ফোন নম্বর: ৯৫৭৩৬২৫। পাশাপাশি মন্ত্রণালয় ২৫ জুলাই থেকে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই সিটি করপোরেশন ঢাকা শহরে এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে মোবাইল কোর্ট পরিচালনা করছে। সিটি করপোরেশন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে অ্যারোসল স্প্রে বিতরণের পাশাপাশি ঢাকা ছাড়ার আগে সব যানবাহনে কীটনাশক স্প্রে করছে। স্থানীয় সরকার বিভাগ থেকে মশা নিধন কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে দেশের সিটি করপোরেশনগুলোর অনুকূলে ২১ দশমিক ৫০ কোটি ও পৌরসভাগুলোর জন্য ৩০ কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছে।

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিরাপত্তাশঙ্কায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মন্থর
নিরাপত্তাশঙ্কায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মন্থর
অবশেষে কারামুক্ত গরিবের ডাক্তার, ঘটনাস্থলে না থেকেও জুলাইয়ের মামলার আসামি
অবশেষে কারামুক্ত গরিবের ডাক্তার, ঘটনাস্থলে না থেকেও জুলাইয়ের মামলার আসামি
বাজেটে ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’, ফল ভোগ করতে হয় বছর ধরে: রুমিন ফারহানা 
বাজেটে ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’, ফল ভোগ করতে হয় বছর ধরে: রুমিন ফারহানা 
কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে
কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের