আল্ট্রা ইসলামিকরা ২৪ ঘণ্টা নজরদারিতে: র‌্যাব ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৯, ১৫:১৪আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১৫:৩২

সংবাদ সম্মেলনে র‍্যাবের ডিজি দেশের আল্ট্রা ইসলামিকরা ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। শুক্রবার (৯ আগস্ট) রাজধানীর কাওরান বাজারে ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

কাশ্মির ইস্যুতে বাংলাদেশে উগ্রবাদীরা সক্রিয় হতে পারে কিনা— জানতে চাইলে বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের দেশে আল্ট্রা ইসলামিকের সংখ্যা বেশি না, খুবই কম। যারা আছে তারা ২৪ ঘণ্টা আমাদের নজরদারিতে থাকে। কাশ্মির ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা আমাদের দেশের কোনও বিষয় না। কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ এই বিষয়কে কেন্দ্র করে আমাদের দেশের পানি ঘোলা করার চেষ্টা করবে না, বলে আমি মনে করি। তারপরও যারা পানি ঘোর করে মাছ শিকার করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।’

তিনি বলেন, ‘যেটা আমার দেশের সমস্যা না, যেটা আমার দেশের বিষয় না সেই বিষয় নিয়ে অনাকাঙ্ক্ষিত ও অযাচিতভাবে এখানে ঝামেলা করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এআরআর/ এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ