ছুটির দিনেও প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটালেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ আগস্ট ২০১৯, ০৯:০৮আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৭:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছুটির দিনেও কর্মব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১০ আগস্ট) গণভবনে বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে তাদের দিকনির্দেশনা দিয়েছেন তিনি। এছাড়া দলের বেশ কয়েকজন নেতাকে নিয়েও বৈঠক করেছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘ছুটির দিনেও অত্যন্ত কর্মব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার সকাল ১০টায় গণভবনের অফিস কক্ষে আসেন তিনি। বেলা ৩টা পর্যন্ত তিনি অফিস করেন।’
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। প্রধানমন্ত্রী সড়ক ব্যবস্থাপনার বিষয়ে মন্ত্রীর কাছ থেকে খোঁজ-খবর নেন এবং ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও সহজ করতে মন্ত্রীকে নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি ভারত সফর করে ফেরা স্বরাষ্ট্রমন্ত্রী তার সফরের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী ঈদ জামাত, কোরবানি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেসব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
শেখ হাসিনার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বৈঠক করেন। প্রধানমন্ত্রী এ সময় ডেঙ্গু জ্বরের চিকিৎসার বিষয়ে মন্ত্রীকে বিভিন্ন নির্দেশনা দেন।
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তার উপদেষ্টা এইচটি ইমাম, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাহারা খাতুন, জাহাঙ্গীর কবীর নানক, অসীম কুমার উকিল প্রমুখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। খবর বাসস।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে’, জবাবে যা বললেন স্কালোনি
‘ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে’, জবাবে যা বললেন স্কালোনি
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
নরওয়ের বিপক্ষেও নেই রাফিনহা
নরওয়ের বিপক্ষেও নেই রাফিনহা
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন, ঘুচলো ১৬ বছরের আক্ষেপ
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন, ঘুচলো ১৬ বছরের আক্ষেপ
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির