জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৯, ১১:০৭ আপডেট : ১২ আগস্ট ২০১৯, ০০:৩৬

জাতীয় ঈদগাহ (ফাইল ফটো)

রাজধানীতে পবিত্র ঈদুল-আজহার প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহে  অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)

তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত সকাল ৮টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

রবিবার (১১ আগস্ট) ডিএসসিসি’র জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় ঈদগাহ ময়দানে  পবিত্র ঈদুল আজহার নামাজ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুসরণে ঈদের প্রধান জামাত সকাল ৮ টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত সকাল ৮টা ৩০ মিনিটে  বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় একলাখ মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া, জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের পাশে পর্দা দিয়ে নারীদের ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে ওজু করার ব্যবস্থা রাখাসহ মোবাইল টয়লেটেরও  ব্যবস্থা রাখা হয়েছে। ডিএসসিসির উদ্যোগ ও ব্যবস্থাপনায় স্থানীয় সময়সূচি অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত  ৭৫টি ওয়ার্ডে (জাতীয় ঈদগাহ মাঠসহ) মোট ৩১২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাইবার আইন অপরাধ দমনের হাতিয়ার হোক, ভিন্নমত দমনের নয়: এবি পার্টি
সাইবার আইন অপরাধ দমনের হাতিয়ার হোক, ভিন্নমত দমনের নয়: এবি পার্টি
প্রদীপের আলোয় পড়াশোনা করে দুই ভাই প্রকৌশলী, ৫৬ বছর পর বাড়িতে এলো বিদ্যুৎ
প্রদীপের আলোয় পড়াশোনা করে দুই ভাই প্রকৌশলী, ৫৬ বছর পর বাড়িতে এলো বিদ্যুৎ
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস জামায়াতের
টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস জামায়াতের
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান