বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৯, ০৭:৩৮আপডেট : ১২ আগস্ট ২০১৯, ০৯:১৯

ভেতরে জায়গা না হওয়ায় বায়তুল মোকাররমের বাইরেও অনেক মুসল্লি জামাতে অংশ নেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল ৭টায় জাতীয় এ মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। প্রথম জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

জামায়াত শেষে খোতবা পেশ করা হয়। এর পর অনুষ্ঠিত হয় দোয়া ও মুনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি দেশজুড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়েছে। এছাড়া মোনাজাতে সব উম্মতে মোহাম্মদির গুনাহ মাফ চাওয়া হয়েছে। সব মৃত ব্যক্তির কবরের আজাব মাফ চাওয়া হয়েছে। যেকোনও বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য প্রার্থনা করা হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত

জাতীয় মসজিদে প্রথম ঈদ জামাতে নামাজ আদায় করার জন্য বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসেন। সকালের আবহাওয়া ভালো থাকায় এখানে আসতে তাদের কোনও সমস্যা হয়নি। নামাজ আদায় করতে আসা গাজী আবুল হায়াত নামে এক ব্যক্তি বলেন, ‘আল্লাহর রহমতে জামাতের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছি। আবহাওয়াও ভালো ছিল। মোনাজাতে মৃত বাবা-মা, দাদা-দাদি আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের মানুষের জন্য দোয়া করেছি। দেশের মঙ্গল কামনা করছি। সবার রোগমুক্তি কামনা করেছি। আল্লাহ যেন সব মানুষকে সব সময় নিরাপদ রাখেন। সবাইকে জান্নাত দেন।’

এখানে আরও চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতী মুহীউদ্দিন কাসেম, তৃতীয় জামাতে জামিয়া শাবইয়্যাহ মালিবাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূর, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে আল আজহার একাডেমির প্রিন্সিপাল ড. মাওলানা আব্দুল কাইয়ূম আযহারী ইমামতি করবেন।

ছবি: সাজ্জাদ হোসেন

 

/এসএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় সড়কে স্কুলছাত্রীকে গুলি
খুলনায় সড়কে স্কুলছাত্রীকে গুলি
ঢাকায় নভোএয়ারের ফ্লাইটের জরুরি অবতরণ
ঢাকায় নভোএয়ারের ফ্লাইটের জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে একদিনে ৫ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে একদিনে ৫ জনের মৃত্যু
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার