জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৯, ০৮:৫৪আপডেট : ১২ আগস্ট ২০১৯, ০৯:২২

ঈদ মানে আনন্দ, নামাজ শেষে কোলাকুলি

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল ৮টায় এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন।

প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ।

জাতীয় ঈদগাহে নামাজ শেষে বেরিয়ে আসছেন মুসল্লিরা

এর আগে ড. মাওলানা মুশতাক আহমদ মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন। এসময় তিনি কোরবানির তাৎপর্য তুলে ধরেন। নামাজ শেষে দেশ, জাতি ও উম্মতে মোহাম্মদির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত, ছবি: শাহেদ শফিক জাতীয় ঈদগাহে নামাজ আদায় করার জন্য সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসতে থাকেন। প্রধান জামাতে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাইদ খোকন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, কূটনীতিক, রাজনীতিকসহ  সর্বস্তরের মানুষ। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদগাহে জায়গা না পেয়ে অনেকে রাস্তার ওপরে জামাতে শরিক হন ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে আসা মোহাম্মদপুরের বাসিন্দা আলহাজ এনায়েতুর রহমান বলেন, ‘রাজধানীর জন্য এটি সবচেয়ে বড় জামাত। বড় জামাতে নামাজ আদা করলে সওয়াব বেশি। আমি বিগত বছরগুলোতে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করার চেষ্টা করছি।’

জাতীয় ঈদগাহের প্রবেশ পথে ছিল কড়া নিরাপত্তা

তিনি বলেন, ‘পরিবারের সবার জন্য দোয়া করছি। মৃত আত্মীয় স্বজনসহ পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করেছি। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন।’

এর আগে নামাজকে কেন্দ্র করে ঈদগাহ মাঠে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়। মাঠে প্রবেশের আগে কয়েক নিরাপত্তা তল্লাশি করা হয়।

ছবি: সাজ্জাদ হোসেন

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত ভ্রমণ শেষে ফিরেই বিপত্তি, নারীর মস্তিষ্কে মিললো ৩৮টি পরজীবী
ভারত ভ্রমণ শেষে ফিরেই বিপত্তি, নারীর মস্তিষ্কে মিললো ৩৮টি পরজীবী
স্মার্টফোনের স্পিকারের আওয়াজ কমে গেছে? ঘরে বসেই পরিষ্কার করার সহজ উপায়
স্মার্টফোনের স্পিকারের আওয়াজ কমে গেছে? ঘরে বসেই পরিষ্কার করার সহজ উপায়
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কারবাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কারবাল?
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবে মেধার ভিত্তিতে: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবে মেধার ভিত্তিতে: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
বিশেষ ব্যবস্থায় শনিবার পরীক্ষায় বসছে এইচএসসির ১৮ পরীক্ষার্থী
বিশেষ ব্যবস্থায় শনিবার পরীক্ষায় বসছে এইচএসসির ১৮ পরীক্ষার্থী