আট প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর ১৪০ কোটি টাকা সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ০৬:৪০আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০৬:৪১

গণভবনে আট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আটটি প্রতিষ্ঠানকে ১৪০ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৭ আগস্ট) তার সরকারি বাসভবন গণভবনে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছে সহায়তার চেক তুলে দেন তিনি।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার তার সরকারি বাসভবন গণভবনে আট প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। তিনি মুক্তিযুদ্ধ জাদুঘর, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টসহ প্রতিটি প্রতিষ্ঠানকে ২৫ কোটি টাকা করে অনুদানের চেক হস্তান্তর করেন।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরকে ১৫ কোটি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কে পি জে বিশেষায়িত হাসপাতালকে ১০ কোটি, ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি এবং প্রধানমন্ত্রী নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টকে ৫ কোটি টাকা অনুদান দেন।

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’