৩৫ বছরে সরকারকে পদ্মা সেতুর ঋণ শোধ করবে সেতু কর্তৃপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৯, ১২:৫৬আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৮:৫৬

পদ্মা সেতু (ছবি:মুন্সীগঞ্জ প্রতিনিধি) পদ্মা সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। এ ঋণ ৩৫ বছরে শোধ করবে সেতু কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে সচিবালয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে সরকার প্রদত্ত ঋণ বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় ও সেতু কর্তৃপক্ষের মধ্যে ঋণচুক্তি স্বাক্ষর হয়। চুক্তির শর্তে এসব কথা বলা হয়েছে।
ঋণের শর্ত মোতাবেক, ২০২১-২২ অর্থবছর থেকে বাংলাদেশ সরকারকে ঋণ পরিশোধ শুরু করবে সেতু কর্তৃপক্ষ। ৩৫ বছর মেয়াদি এ ঋণ পরিশোধে সুদ-হার হবে ১ শতাংশ। ঋণ পরিশোধের শিডিউল অনুযায়ী, প্রতিবছর ৮২৬ কোটি টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ৪৭৫ কোটি টাকা পরিশোধ করতে হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মধ্যে সম্পাদিত এ চুক্তিতে অর্থ বিভাগের পক্ষে অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার এবং সেতু কর্তৃপক্ষের পক্ষে সেতু বিভাগের সচিব আনোয়ারুল ইসলাম স্বাক্ষর করেন।

আরও পড়ুন: ২০২১ সালের ৩০ জুনের আগেই পদ্মা সেতুতে যান চলাচল: ওবায়দুল কাদের

/এসআই/ওআর/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের হাত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি পালানোর অভিযোগ
পুলিশের হাত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি পালানোর অভিযোগ
টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর, ২০২৬)
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ‘উধাও’ ব্যবসায়ী
৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ‘উধাও’ ব্যবসায়ী
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন