বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু করেন জিয়াউর রহমান: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৯, ১৩:৩৮ আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ২১:৩৯

আলোচনা সভায় তথ্যমন্ত্রী জিয়াউর রহমান ও তার দল বিএনপি বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু করেছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশ আওয়ামী লীগের বহু নেতাকর্মী গুম হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ২০০১-২০০৬ পর্যন্ত ২১ হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কাজেই তাদের এসব বিষয় নিয়ে কথা বলার অধিকার নেই।’

শনিবার (৩১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘আপনি ভারপ্রাপ্ত ও মূল দায়িত্ব পাওয়ার পর আপনার নেতৃত্বে সহস্রাধিক মানুষ অগ্নিবোমা এবং সন্ত্রাসের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আর এসব কিছুর হুকুমের আসামি হচ্ছেন তারা,যারা বড় বড় কথা বলেছেন গতকাল। তারা সবাই এসব কিছুর হুকুমের আসামি।’

তিনি আরও বলেন, ‘যারা শুধু পেট্রোললবোমা নিক্ষেপ করেছে তারা দায়ী নয়। তাদের যারা পরিচালনা করেছে,টাকা দিয়েছে, তাদের হাতে পেট্রোলবোমা তুলে দিয়েছে, তারা দায়ী। আমি ব্যক্তিগতভাবে মনে করি,একটি বিশেষ ট্রাইব্যুনাল করে এসব ঘটনার বিচার হওয়া দরকার।’

আলোচনা সভায় সাবেক খাদ্যমন্ত্রী ও সংসদ সদস্য কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
নিজেদের সুবিধামতো আইন করে কোনও স্বৈরশাসক টেকেনি: মঞ্জু
নিজেদের সুবিধামতো আইন করে কোনও স্বৈরশাসক টেকেনি: মঞ্জু
দিল্লির আন্দোলনে দিনভর যা যা হলো
দিল্লির আন্দোলনে দিনভর যা যা হলো
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা