বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় ৬০,০৭৫ বার কোরআন খতম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫১

 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ৬০ হাজার ৭৫ বার পবিত্র কোরআন খতম করেছে সমাজসেবা অধিদফতরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুরা। শোকের মাস আগস্টের প্রথম থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ কোরআন খতমের আয়োজন করা হয়। এ উপলক্ষে শনিবার (৩১ আগস্ট) সমাজসেবা অধিদফতরে দোয়া-মোনাজাত এবং আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি বঙ্গবন্ধুর মাজার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামামান আহমেদ।

তিনি বলেন, ১৯৭৫ সালে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তিরা কাপুরুষের মতো বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে মিথ্যার রাজত্ব কায়েম করতে চেয়েছিল। কিছুদিনের জন্য তারা সফল হলেও, তা ধরে রাখতে পারেনি। তারা সত্যকে অস্বীকার করে মানুষের মধ্যে মিথ্যাচার করে স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার করতে চেয়েছিল। তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি।

প্রধানমন্ত্রীর প্রতি আল্লাহর দয়া রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে তিনি সফলতা এনে দিয়েছেন। তিনি সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মিজ জুয়েনা আজিজ।

/এসএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি