জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করতে স্পিকারকে চিঠি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৯

 



জি এম কাদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে জাতীয় পার্টি (জাপা) মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) একটি চিঠি দিয়েছে। ধারণা করা হচ্ছে, দলীয় প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় সংসদের বিরোধী নেতা করতে এ চিঠি দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে কেউ স্পষ্ট করে কিছু বলেননি।
জাপার সিনিয়র সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে ৫ সংসদ সদস্যের প্রতিনিধি দল স্পিকারের দফতরে চিঠি পৌঁছে দেয়। এসময় অবশ্য স্পিকার দফতরে ছিলেন না। তিনি বিদেশ সফরে রয়েছেন। আজ রাতেই তার দেশে ফেরার কথা।
স্পিকারকে চিঠি দেওয়ার বিষয়টি স্বীকার করলেও এতে কী রয়েছে তা বলতে রাজি হননি প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ‘এ বিষয়ে পার্টির চেয়ারম্যান গণমাধ্যমকে অবহিত করবেন। এর আগে আমরা কিছু বলতে পারছি না।’
দলটির আরেক সংসদ সদস্য ফখরুল ইমাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি স্পিকারের দফতরে কোনও চিঠি দিতে চাইনি। কোনও চিঠিতে আমি সইও করিনি।’
প্রসঙ্গত, জাতীয় পার্টির প্রেসিডেন্ট ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ গত ১৪ জানুয়ারি মারা গেছেন। এর আগে তিনি তার অবর্তমানে পার্টির চেয়ারম্যান হিসেবে ভাই জিএম কাদের দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। তবে বিরোধী দলীয় নেতা কে হবেন এর কোনও সুরাহা করে যাননি।
জিএম কাদেরের চেয়ারম্যান হওয়ার বিষয়টি এরশাদ আগে জানিয়ে গেলেও রওশনপন্থীরা সেটা মেনে নিতে রাজি হননি। ফলে এরশাদের মৃত্যুর পরপরই দলটির প্রেসিডেন্ট ও সংসদের বিরোধী দলীয় নেতা মনোনয়ন নিয়ে জিএম কাদের ও রওশনপন্থীদের মধ্যে টানাটানি শুরু হয়। দেওয়া হয় বিবৃতি, পাল্টা বিবৃতি।
অবশ্য জিএম কাদেরকে চেয়ারম্যান হিসেবে মেনে নিতে রওশনপন্থীরা কিছুটা নমনীয় হলেও তাকে বিরোধী দলীয় নেতা হিসেবে চান না। তাদের দাবি, রওশনই হবেন বিরোধী দলীয় নেতা। 

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি