আইওরা সম্মেলন শুরু হচ্ছে কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৩ আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৫





আইওরা সম্মেলন শুরু হচ্ছে কাল দুই দিনব্যাপী তৃতীয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামীকাল বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হচ্ছে। ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর এই সহযোগিতা সংস্থার ২২ সদস্য দেশ ও ৯টি ডায়ালগ পার্টনার থেকে প্রতিনিধিরা এতে অংশ নেবেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ বছর বাংলাদেশ আইওরা’র ভাইস চেয়ারের দায়িত্ব নেবে। ২০২১ সাল থেকে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে চেয়ারম্যানের।
এ বছরের সম্মেলনের থিম হচ্ছে টেকসই ব্লু ইকোনোমি উৎসাহিতকরণ এবং ভারত মহাসাগরের সম্ভাবনাকে সর্বোচ্চ কাজে লাগানো।
সম্মেলনের প্রথমদিন বুধবার কর্মকর্তা পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পরদিন বৃহস্পতিবার মন্ত্রী পর্যায়ের সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের সম্মেলনে ইরান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, কমোরোস এবং সিশেলসের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। এছাড়া আন্তর্জাতিক সি বেড কর্তৃপক্ষের মহাসচিবেরও এতে অংশ নেওয়ার কথা।
সম্মেলন শেষে ঢাকা ডিক্লারেশন গৃহীত হবে।

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সরাসরি আলোচনার কথা ভাবছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
ইরানের সঙ্গে সরাসরি আলোচনার কথা ভাবছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বেড়াতে গিয়ে খাবারের খরচ বাঁচাবেন কীভাবে?
বেড়াতে গিয়ে খাবারের খরচ বাঁচাবেন কীভাবে?
তারেক রহমানকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন: হুমায়ুন কবির
তারেক রহমানকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন: হুমায়ুন কবির
খুনি ভাড়া করে একজনকে হত্যা করা সোবহান ছুরিকাঘাতে নিহত
খুনি ভাড়া করে একজনকে হত্যা করা সোবহান ছুরিকাঘাতে নিহত
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ