‘নির্বাচন নিয়ে টিআইবি ও সুজন মানুষকে বিভ্রান্ত করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪১

‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও বিশিষ্টজনদের অভিজ্ঞতা’ শীর্ষক এই গোল টেবিল বৈঠকে বক্তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দেওয়া তথ্য ও বক্তব্যের সমালোচনা করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে টিআইবি ও সুজন ভুল তথ্য দিচ্ছে। তারা মানুষকে বিভ্রান্ত করছে। এই অধিকার তাদের দেওয়া হয়নি।’ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও বিশিষ্টজনদের অভিজ্ঞতা’ শীর্ষক এই গোল টেবিল বৈঠকে কাজী রিয়াজুল হক বলেন, ‘নির্বাচন হচ্ছে মানুষের অধিকার, মানবাধিকার। এই মানবাধিকার এই দেশের মানুষ সব সময় আনন্দের সঙ্গে ভোগ করেছে। কিন্তু এবারের নির্বাচনে অভিযোগ হলো, এত ভোট কীভাবে হলো?’
২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে ভোটের পরিসংখ্যান তুলে ধরে কাজী রিয়াজুল হক বলেন, ‘এসব নির্বাচনেও মানুষ ভোট দিয়েছিল, ২০০১ সালে ৭৫ শতাংশ এবং ২০০৮ সালে ৮৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২০০১ সালের দুঃশাসনের কথা মানুষ ভুলে যায়নি। এই কারণে ২০০৮ সালে তারা আগ্রহ নিয়ে ভোট দিয়েছিল। মানুষ তখন বলেছিল, যারা পাকিস্তানের এজেন্ডা নিয়ে কাজ করে, তাদের আমরা চাই না।’

একই কারণে এবারের নির্বাচনেও মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে দাবি করে কাজী রিয়াজুল হক বলেন, ‘নির্বাচনটা স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে। তারপরও কিছু জায়গা থেকে অভিযোগ আসছে।’

একই অনুষ্ঠানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির করা জরিপের সমালোচনা করেন ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, ‘টিআইয়ের এই গবেষণা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। পৃথিবীর কোথাও শতভাগ স্বচ্ছ নির্বাচন হয়নি, তা সম্ভবও নয়। টিআইবির যে কোনও গবেষণায় স্বচ্ছ থাকা দরকার। এখানে তারা এমনটা দেখাতে পারেনি।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিদেশি পর্যবেক্ষক ও কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট গৌতম ঘোষ বলেন, ‘স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন হয়েছে। পশ্চিমবঙ্গে নির্বাচনে মারামারি হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে। কিন্তু এখানে (বাংলাদেশ) তো এমন কিছু হয়নি।’

নির্বাচনে নেপালের পর্যবেক্ষক মহাম্মদীন আলী বলেন, ‘আমরা কোনও রাজনীতি দলের না, বাংলাদেশের কোনও রাজনৈতিক দলকে সমর্থনও করি না। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন, কোথাও কোনও কারচুপি হতে দেখিনি, এমন অভিযোগ কেউ করেননি।’

গোল টেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব আবেদ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসূফ হোসেন হুমায়ূন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশিদ, সাবেক সেনা প্রধান-হারুন-অর রশীদ, নির্বাচনে বিদেশি সাংবাদিক কলকাতা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল ভট্টাচার্য প্রমুখ।

/এইচএন/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক এএসপি ফজলুর রহমান কারাগারে
সাবেক এএসপি ফজলুর রহমান কারাগারে
মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন