বিরোধীদলীয় উপনেতা হচ্ছেন জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৫

গোলাম মোহাম্মদ কাদের (ফাইল ছবি) জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)-এর উপনেতা হচ্ছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে গিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে বিরোধীদলীয় নেতা ও উপনেতার নাম জমা দেয় জিএম কাদেরের নেতৃত্বে জাপার একটি প্রতিনিধি দল। জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘দলের চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে  সংসদ অধিবেশন শেষে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করি।’ তিনি আরও বলেন, ‘সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও উপনেতা জিএম কাদেরকে মনোনীত করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পিকারকে জানানো হয়েছে।’  

স্পিকার কার্যালয় সূত্রে জানা গেছে, বিরোধীদলীয় নেতা ও উপনেতার স্বীকৃতি দিয়ে দুই-একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করবেন স্পিকার। আইন অনুযায়ী, বিরোধীদলীয় নেতার পদমর্যাদা মন্ত্রীর এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদা পান উপনেতা।

 আরও পড়ুন: ‘সংসদে বিরোধীদলীয় নেতা রওশন, কাউন্সিল পর্যন্ত চেয়ারম্যান জিএম কাদের’

/ ইএইচএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার