আমরা কথা বললে টিআইবি’র মাথায় হাত পড়বে: ডেপুটি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৮ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫১

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, ছবি: সংগৃহীত

কোরাম সংকটসহ সার্বিক বিষয় নিয়ে দুর্নীতিবিরোধী গবেষণা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সম্প্রতি যে প্রতিবেদন প্রকাশ করেছে, তার কঠোর সমালোচনা করেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। টিআইবি বিদেশিদের শেখানো বুলি আওড়ায় অভিযোগ করে সোমবার (৯ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ফজলে রাব্বী বলেন, ‘কিছুদিন আগে টিআইবি সংসদ সম্পর্কে একটি প্রতিবেদন দিয়েছে। উনারা উনাদের মতো করে কথা বলে। উনাদের সম্পর্কে আমরা যদি বলি, তাহলে তো মাথায় হাত পড়বে।’

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট দশম জাতীয় সংসদের ওপর টিআইবি পরিচালিত ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ‘দশম সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন (মোট ২৩টি) পর্যন্ত কোরাম সংকটের কারণে মোট ১৯৪ ঘণ্টা ৩০ মিনিট সময় অপচয় হয়েছে, যার আর্থিক মূল্য ১৬৩ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ৩৬৩ টাকা।’

২০১৪ সালের জানুয়ারির প্রথম থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে ওই প্রতিবেদন তৈরি করে টিআইবি। পরে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ টিআইবির প্রতিবেদনকে ‘উদ্দেশ্যমূলক’ বলে অভিহিত করেন।

জাতীয় সংসদের আইপিডি সম্মেলন কক্ষে সোমবারের অনুষ্ঠানে ফজলে রাব্বী বলেন, ‘বিদেশিরা যেভাবে বুলি শিখিয়ে দেয়, তারা (টিআইবি) সেভাবে তা আওড়ায়। আমরা (সংসদ সদস্য) সেভাবে করি না। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কত টাকা বেতন নেন? আমরাও শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আইন পাস করি, এটা কারও দয়ার টাকা নিয়ে নয়, জনগণের টাকায় তাদের রায় নিয়ে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে এই সভার আয়োজক পার্লামেন্টারিয়ান ককাস অন চাইল্ড রাইটস, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, প্ল্যান ইন্টারন্যাশনাল এবং জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। 

অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন—সংসদ সদস্য ফরিদুল হক খান, আরোমা দত্ত, আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী, সামিল উদ্দিন আহমেদ শিমুল ও কাজী কানিজ সুলতানা।

/ইএইচএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলশা‌নে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
গুলশা‌নে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
টিকটকে পরিচয়, বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার
টিকটকে পরিচয়, বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার
গর্ডনের জোড়া গোলে সাবাহকে উড়িয়ে দিলো বার্সেলোনা
গর্ডনের জোড়া গোলে সাবাহকে উড়িয়ে দিলো বার্সেলোনা
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র