আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিল পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:০০ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৫

জাতীয় সংসদ ভবন (ছবি- সাজ্জাদ হোসেন)

জাতীয় সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিল-২০১৯ পাস হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী দীপু মনির পক্ষে উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল বিলটি প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, “মহান ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি এবং মাতৃভাষাশ্রয়ী শিক্ষা ব্যবস্থা প্রচলনকে উৎসাহদানের প্রেক্ষাপটে মাতৃভাষা ইনস্টিটিউট ২০১৬ সালে ক্যটাগরি-২ প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে। ইউনেস্কো ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তিও সম্পাদিত হয়েছে। চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সদস্য সচিব হবেন ইনস্টিটিউটের পরিচালক। কিন্তু বিদ্যমান আইন অনুযায়ী ইনস্টিটিউটের প্রধান এবং পরিচালনা বোর্ডের সদস্য সচিব হচ্ছেন ইনস্টিটিউট মহাপরিচালক। ফলে ইউনেস্কোর সঙ্গে স্বাক্ষরিত চুক্তির শর্ত পূরণকল্পে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের পদবি এবং পরিচালনা বোর্ডের গঠন-কাঠামো সংশোধনের আবশ্যকতা দেখা দিয়েছে।”

/ইএইচএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বোকা প্রশ্নে লজ্জা কীসের, আজ তো সেই দিন!
বোকা প্রশ্নে লজ্জা কীসের, আজ তো সেই দিন!
মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো
মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
নতুন করে গণভোটের কথা বলা সরকারের অপকৌশলেরই অংশ: নাহিদ ইসলাম
নতুন করে গণভোটের কথা বলা সরকারের অপকৌশলেরই অংশ: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’