পৌরসভার সমস্যা সমাধানে কৌশলপত্র প্রণয়ন করা হবে: তাজুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১

পৌরসভার সমস্যা সমাধানে কৌশলপত্র প্রণয়ন করা হবে: তাজুল ইসলাম দেশের পৌরসভাগুলোর সমস্যা সমাধানে সরকার একটি কৌশলপত্র প্রণয়ন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মিলনায়তনে সারাদেশের পৌরসভার মেয়রদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। এ ধরনের মতবিনিময় সভা এটিই প্রথম।
সভায় মন্ত্রী সঠিক সেবা দিয়ে নাগরিকদের কাছ থেকে কর আদায় করে তা দিয়েই পৌরসভা পরিচালনায় মেয়রদের নির্দেশ দেন।
অন্যদিকে পৌর মেয়ররা কিছু দাবি-দাওয়া তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ব্যক্তি মালিকানাধীন যানবাহনকে কর প্রদানে আইন প্রণয়ন করা, ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দেওয়ার ক্ষমতা মেয়রদের হাতে দেওয়া, বর্জ্য ব্যবস্থাপনায় ডাম্পিং স্টেশন নির্মাণ, অবৈধ ভবন নির্মাণে বাধা দেওয়ার ক্ষমতা ইত্যাদি।
তাজুল ইসলাম বলেন, ২০০ ডলার থেকে মাথাপিছু আয় ২ হাজার ডলারে আনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে নাগরিকরা ট্যাক্স দেন না বা আদায় করা যায় না, তা কি মানা যায়? জনগণকে যথাযথ সেবা দিতে পারলে মানুষ কর দিতে উৎসাহিত হবে। তাই সেবার মান বৃদ্ধিতে পৌরসভার মেয়রদের বিশেষ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব হোসেন, বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ দেশের ৩২৮টি পৌরসভার মেয়ররা উপস্থিত ছিলেন।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিকিট কেটে দেওয়ার কথা বলে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট
টিকিট কেটে দেওয়ার কথা বলে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট
আধুনিক এয়ারবাসে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা
আধুনিক এয়ারবাসে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি