বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৪৮ দশমিক ৩৭

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫২

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের এইচএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাশের হার শতকরা ৪৮ দশমিক ৩৭ ভাগ।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বাউবির তথ্য ও গণযোগাযোগ বিভাগের  সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—চলতি বছর বাউবি’র এইচএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় মোট এক লাখ ৪৮ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় মোট ৭০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৩৪ হাজার ২৫১ জন শিক্ষার্থী পাশ করেছেন। এতে গড় পাশের হার দাঁড়ায় শতকরা ৪৮ দশমিক ৩৭ ভাগ।

কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৬৪০ জন ‘এ’, চার হাজার ২২৮ জন ‘এ (-)’ ১২ হাজার ২৭৯ জন ‘বি’, ১৪ হাজার ১৪১ জন ‘সি’ এবং দুই হাজার ৯৬৩ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৪২৫ জন ছাত্র অর্থাৎ শতকরা ৪৫ দশমিক ৫৮ ভাগ এবং ১৬ হাজার ৮২৬ জন ছাত্রী অর্থাৎ শতকরা ৫১ দশমিক ৬৪ ভাগ। একই সঙ্গে ৭৭ হাজার ৮৪৯ জন প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার্থীদের ফল (GPA) bou.ac.bd এবং Detail Result- exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। এছাড়া SMS-এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য boustudent ID (11digits without any space, for example 13011810001) লিখে বাংলালিংক-এ 2700 এবং অন্যান্য অপারেটরে 2777 এ SMS পাঠাতে হবে। বাসস

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় আজ দিনের তাপমাত্রা হালকা কমতে পারে, হতে পারে বৃষ্টি
ঢাকায় আজ দিনের তাপমাত্রা হালকা কমতে পারে, হতে পারে বৃষ্টি
কেপ ভার্দের রূপকথা থামিয়ে শিরোপার স্বপ্ন বাঁচালো আর্জেন্টিনা
কেপ ভার্দের রূপকথা থামিয়ে শিরোপার স্বপ্ন বাঁচালো আর্জেন্টিনা
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন