প্রধানমন্ত্রী ‘রাজহংস’ উদ্বোধন করবেন আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৮

ড্রিমলাইনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ  মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র সোমবার বাসস’কে জানায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকাল চারটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ)’র ভিভিআইপি টারমাকে আনুষ্ঠানিকভাবে নতুন সংগৃহীত জাতীয় পতাকাবাহী বিমান ‘রাজহংস’ উদ্বোধন করবেন।’

১৪ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের বহরে চতুর্থ বোয়িং ৭৮৭/৮ ড্রিমলাইনার যুক্ত হয়েছে। এটি জাতীয় পতাকাবাহী ১৬তম বিমান।

বিমানটি যুক্তরাষ্ট্রের সিয়াটলের বিমান কারখানা থেকে ওই দিনই বিকালে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল ও অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তা জলকামান স্যালুট জানিয়ে ড্রিমলাইনারটি গ্রহণ করেন।

এর আগে, গত বছরের আগস্ট ও ডিসেম্বর মাসে প্রথম ও দ্বিতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘আকাশ বীনা’ ও ‘হংসবলাকা’ ঢাকায় এসে পৌঁছায়। গত জুলাই মাসে তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘গাঙচিল’ ঢাকায় অবতরণ করে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্রিমলাইনারগুলোর নাম রাখেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির ১০টি নতুন বিমান ক্রয়ের জন্য ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করে।

চুক্তি অনুযায়ী বোয়িং এরমধ্যেই চারটি ৭৭৭-৩০০ইআর ও দু’টি ৭৩৭-৮০০ এবং চারটি ড্রিমলাইনার বিমানকে হস্তান্তর করেছে।

২৭১ আসনের ‘রাজহংস’ বোয়িং ৭৮৭-৮ কে অন্যান্য বিমানের তুলনায় ২০ শতাংশ জ্বালানি সাশ্রয়ী বিমান হিসেবে তৈরি করা হয়েছে। বিমানটি ঘণ্টায় ৬৫০ মাইল বেগে একটানা ১৬ ঘণ্টা উড়তে পারবে।

বিমানটি ৪৩ হাজার ফুট উচ্চতায় ওয়াইফাই পরিসেবা দেবে। এর ফলে যাত্রীরা আকাশ থেকে ইন্টারনেটের সাহায্যে বিশ্বের যে কোনও স্থানে তাদের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছবি তুলে বিপাকে যুবদল নেতা, চাইলেন ক্ষমা
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছবি তুলে বিপাকে যুবদল নেতা, চাইলেন ক্ষমা
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি