মানবপাচারের সঙ্গে জড়িত দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৫

মানবপাচারের সঙ্গে জড়িত দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় দেশের ভাবমূর্তি এবং নিরীহ মানুষকে রক্ষার জন্য অবৈধ মানবপাচারের সঙ্গে জড়িত চিহ্নিত দেশী দালাল চক্রের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

সংসদ ভবনে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মো. আব্দুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ এবং নিজাম উদ্দিন জলিল (জন) সভায় অংশগ্রহণ করেন।

সভায় যুক্তরাষ্ট্র, কানাডা,ভিয়েতনাম, ব্যাংকক, জার্মানি ও যুক্তরাজ্যেসহ বিভিন্ন দূতাবাসে বাংলাদেশি নাগরিক বিশেষ করে সিনিয়র নাগরিকদের জন্য ভিসা পাওয়ার বিষয়টি সহজতর করার প্রক্রিয়া অব্যাহত রাখার সুপারিশ করা হয়। পাশাপাশি সঠিক ভিসা প্রার্থীরা যাতে হয়রানির শিকার না হন, সেব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়।

সভায় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতি ও মিয়ানমারের সর্বশেষ অবস্থান নিয়ে আলোচনা করা হয়। থাইল্যান্ডের প্রত্যাবাসন কার্যক্রমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করা হয়।

সভায় সরকারিভাবে বিদেশে প্রশিক্ষণের জন্য উপযুক্ত কর্মকর্তা নির্বাচন এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে যাতে অবহিত রাখা হয়, সেজন্য বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করে নির্দেশনা গ্রহণের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

সভায় বিদেশে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরত আনার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে কার্যকরী ভূমিকা পালন করে, সেজন্য প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করা হয়।

সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হক, মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খোরশেদ আলম, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো ১২ মামলার আসামিকে
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো ১২ মামলার আসামিকে
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৬)
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা