প্রধানমন্ত্রী আরও দু’টি আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি-ফোকাস বাংলা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন চলাকালে টিকাদান ও যুব কর্মদক্ষতা উন্নয়নে বাংলাদেশের বিরাট সাফল্যের জন্য দু’টি আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ২৪-২৯ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে প্রধানমন্ত্রী অংশগ্রহণ সম্পর্কে বুধবার (১৮ সেপ্টেম্বর) তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

মোমেন বলেন, ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) টিকাদানে বাংলাদেশের অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ নামে একটি পুরস্কার দিতে আন্তরিক আগ্রহ প্রকাশ করেছে।’ এছাড়া ইউনিসেফ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ শীর্ষক একটি পুরস্কারে সম্মানিত করবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, এ পুরস্কার প্রদান করতে ‘অ্যান ইভনিং টু অনার হার এক্সিলেন্সি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।

প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ’র ৭৪তম বার্ষিক সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষ থেকে ভাষণ দেবেন।

সোমবারে ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স এওয়ার্ডস-২০১৯’ গ্রহণ করার মাধ্যমে এ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাপ্ত আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা ৩৭টিতে দাঁড়িয়েছে।

সোমবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এক অনুষ্ঠানে ড. কালাম স্মৃতি আন্তর্জাতিক অ্যাডভাইজরি কমিটির পক্ষ থেকে ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনালের প্রধান উপদেষ্টা টি পি শ্রীনিবাসন ও সংস্থাটির চেয়ারপারসন দীনা দাস শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেন।

ভারতের একাদশ রাষ্ট্রপতি এবং বিশিষ্ট বিজ্ঞানী তামিলনাড়ুর সন্তান এপিজে আব্দুল কালামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তামিলনাড়ু সরকার এই পুরস্কার প্রবর্তন করে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার জন্য তার অসামান্য অবদান, জনকল্যাণ বিশেষত নারী ও শিশুদের কল্যাণে বিশেষ অবদান রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য শেখ হাসিনাকে এই স্বীকৃতি প্রদান করা হয়। বাসস

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
পর্যটন অর্থনীতি-৪: উন্নয়নের দুই পূর্বশর্ত যোগাযোগ ও নিরাপত্তা
পর্যটন অর্থনীতি-৪: উন্নয়নের দুই পূর্বশর্ত যোগাযোগ ও নিরাপত্তা
জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান
জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান
‘ইরানে পারমাণবিক হামলার ছক কষছে ট্রাম্প প্রশাসন’
‘ইরানে পারমাণবিক হামলার ছক কষছে ট্রাম্প প্রশাসন’
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ