তরুণ প্রজন্ম দেশের উন্নয়নে সবচেয়ে বড় শক্তি: স্পিকার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৬

শিক্ষা উপমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার

দেশের উন্নয়ন প্রক্রিয়ায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম একটি দেশের উন্নয়নে সবচেয়ে বড় শক্তি। এজন্য দেশের উন্নয়নে তরুণদের মেধা, সৃজনশীলতা ও দক্ষতাকে কাজে লাগাতে হবে।’

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে রেডিসন ব্লু হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম বক্তব্য রাখেন।

স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে। সরকারের গৃহীত পদক্ষেপ এবং ধারাবাহিক প্রচেষ্টার কারণে জিডিপি ৮ শতাংশে উন্নীত ও দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।’

স্পিকার আরও বলেন, ‘জেসিআই তরুণ উদ্যোক্তাদের একটি গ্লোবাল প্লাটফর্ম। প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রদানের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জেসিআইয়ের সব সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্পিকারের হাত থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ডা. আশরাফুল হক সিয়াম, নুসরাত ফারিয়া প্রমুখ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শবনম জাহান, এফবিসিসিআইয়ের নেতারা ও জেসিআইয়ের সদস্যরা উপস্থিত ছিলেন। বাসস

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হরমোনজনিত সমস্যায় ঘরেই থাকা এক উপাদানের পরামর্শ দিলেন ভাগ্যশ্রী
হরমোনজনিত সমস্যায় ঘরেই থাকা এক উপাদানের পরামর্শ দিলেন ভাগ্যশ্রী
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
স্ন্যাকস টেবিলে নতুন স্বাদ প্রন পাপড় কাবাব
স্ন্যাকস টেবিলে নতুন স্বাদ প্রন পাপড় কাবাব
কেরালাকে ছাড়িয়ে ভারতের ‘নারিকেল রাজধানী’ এখন কোন রাজ্য
কেরালাকে ছাড়িয়ে ভারতের ‘নারিকেল রাজধানী’ এখন কোন রাজ্য
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প