বিদেশি পর্যটকদের জন্য ক্যাসিনো সুবিধা চায় পর্যটন মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৮

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন

বিদেশি পর্যটকদের জন্য ক্যাসিনো সুবিধা চায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক।

বাংলাদেশে বিদেশি পর্যটক না আসা প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন তুললে ক্যাসিনো নিয়ে এসব কথা বলেন মহিবুল হক। তিনি বলেন, পর্যটক কেন আসবে? আমাদের পর্যটন স্পট আছে, কিন্তু আকর্ষণ আছে? সেগুলোকে তো আমরা পণ্য হিসেবে তুলে ধরতে পারিনি। ক্যাসিনো নিয়ে আজকে অনেক কথা হচ্ছে, তবে ক্যাসিনো পর্যটকদের জন্য দরকার। মালয়েশিয়াতে কিন্তু ক্যাসিনো আছে, যেগুলোতে পাসপোর্ট দেখিয়ে ঢুকতে হয়। আমরা তো তাদের জন্য এ ধরনের সুযোগ সুবিধা দিতে পারছি না। আমরা যেখানে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করবো, সেখানে বিদেশিদের জন্য এসব সুযোগ সুবিধা থাকবে।

তিনি বলেন, এখন ক্যাসিনো ও জুয়াবিরোধী সরকারের যে উদ্যোগ, তার সঙ্গে কিন্তু আমরা দ্বিমত পোষণ করছি না। সরকারের উদ্যোগের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আমি যেটা বলতে চাচ্ছি, বিদেশিদের জন্য বিশেষ এলাকায় ক্যাসিনো দরকার—যেখানে তারা পাসপোর্ট দিয়ে ঢুকবে।

বাংলাদেশ ক্যাসিনো অবৈধ, সেক্ষেত্রে বৈধ করতে উদ্যোগ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে মহিবুল হক বলেন, আমরা পর্যটকদের জন্য এ ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করতে চাই, যেখানে তারা পাসপোর্ট দিয়ে যাবে। বর্তমানে ঢাকায় যে ক্যাসিনোগুলোতে অভিযান চলছে সেগুলো সম্পূর্ণ অবৈধ, সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে। আমরা যদি বিদেশি পর্যটকদের জন্য এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করি সেখানে এ সুবিধা থাকবে। পৃথিবীর অন্যান্য মুসলিম দেশেও যেসব সুযোগ সুবিধা আছে, বাংলাদেশেও তা দিতে তো অসুবিধা নেই, হতেই পারে।

তিনি বলেন,  যদি সুন্দরবনের কথা বলি, সুন্দরবন আছে, যেটা পৃথিবীতে দ্বিতীয়টি নেই। কিন্তু, আমরা কি পর্যটকদের নিয়ে সেখানে কোনও ব্যবস্থা করতে পেরেছি, পারিনি। সেই কারণে  আমরা সুন্দরবন সংলগ্ন খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই তিনটি জেলাতে স্পট বাছাই করেছি, যেখানে বিদেশি পর্যটকদের জন্য এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করবো। একইভাবে কক্সবাজারে ৯৫ একর জায়গা নিয়েছি সেখানেও এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করবো। এছাড়াও তিনটি পার্বত্য জেলাকে নিয়ে স্টাডি করছি, সেখানে কী সুযোগ সুবিধা দেওয়া যায় সেটা নিয়েও কাজ করছি। 

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী