১০ অক্টোবর চালু হচ্ছে ভূমি সেবা হটলাইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৯

ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় আগামী ১০ অক্টোবর থেকে চালু করছে হটলাইন কার্যক্রম (কল সেন্টার)। স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে  জনগণকে ভূমি সেবা প্রদান করতে  কল সেন্টার চালু করা হচ্ছে। ১৬১২২ নম্বরে কল দিয়ে ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সেবা পাওয়া যাবে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

এতে  বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের জন ৩০ জন অপারেটর (প্রাথমিকভাবে পাঁচ জন এজেন্ট/অপারেটর) বিশিষ্ট কল সেন্টার স্থাপন ও চালুকরণের নিমিত্ত বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা সহায়তা প্রদান করছে। এ কল সেন্টার স্থাপানে প্রাথমিক খরচ প্রায় ১ কোটি ৬০ লাখ  টাকা। অত্যাধুনিক পূর্ণাঙ্গ কলসেন্টারে ৩৬ ইউনিটের সিসিটিভি সিস্টেম, ডিজিটাল এলআইডি ইন্টার‍্যাক্টিভ মনিটরসহ আনুষঙ্গিক অনেক আধুনিক যন্ত্রপাতি থাকবে। জরুরি অভ্যন্তরীণ যোগাযোগ, অভিযোগ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি, সেবাগ্রহীতার কাছ থেকে  অভিযোগ গ্রহণের জন্য এ কল সেন্টার স্থাপন করা হচ্ছে। ব্যবহারকারীর নাম, ঠিকানা বা পরিচয় কোনও অবস্থাতেই প্রকাশ করা হবে না। কল সেন্টারটি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন থাকবে। পার্কিং, রাউটিংয়ের কাজ মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে করার কথা হবে। ভূমি অফিসের অনিয়মের অভিযোগগুলো জনগণের কাছ থেকে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যেই মূলত হটলাইন চালু করা হচ্ছে।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৬)
শ্রীপুরে উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ বনকর্মী আহত
শ্রীপুরে উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ বনকর্মী আহত
‘চিপস খেয়ে’ প্রাথমিকের ১২ শিক্ষার্থী ও এক অভিভাবক গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
‘চিপস খেয়ে’ প্রাথমিকের ১২ শিক্ষার্থী ও এক অভিভাবক গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা