প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক সেবা উদ্বোধন করবেন আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ অক্টোবর ২০১৯, ০৮:৫৭আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০৯:১১

বঙ্গবন্ধু স্যটেলাইট, ফাইল ছবি আজ বুধবার (২ অক্টোবর) থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক সেবা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেবা কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এই সেবা পূর্ণাঙ্গভাবে ব্যবহার করে তাদের অনুষ্ঠান সম্প্রচার শুরু করবে।
বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন,  ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।’
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সামর্থ্যের  ৪০ শতাংশ বিক্রি করেছি। আগামী দিনগুলোতে বাকি সামর্থ্যও বিক্রির আশা করছি।’ আট বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপণ ব্যয় উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে গত ১৯ মে বিসিএসসিএল ছয়টি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে। এ বিষয়ে বিসিএসসিএল কর্মকর্তারা জানান, ইতোমধ্যে টেলিভিশনগুলোর সঙ্গে চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে।
দেশের সব টিভি চ্যানেলের তাদের অনুষ্ঠান সম্প্রচারের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর ৫টি ট্রান্সপন্ডারের সামর্থ্য প্রয়োজন হবে। এছাড়াও বেক্সিমকো গ্রুপের কোম্পানি আকাশ ছয়টি ট্রান্সপন্ডার ভাড়া নিয়ে ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ স্যাটেলাইট টিভিতে অনুষ্ঠান সম্প্রচার করছে।
টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশনের (অ্যাটকো) একটি প্রতিনিধি দল ২৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা প্রধানমন্ত্রীকে জানান, আগামী ২ অক্টোবর বিএস-১ এর মাধ্যমে সব বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার শুরু করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি টিভি চ্যানেল মালিকদের খরচ কমিয়ে আনতে আর্থ স্টেশন স্থাপনের পরিবর্তে এর গ্রাউন্ড স্টেশনের সঙ্গে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে বিসিএসসিএল সব টিভি চ্যানেলকে সংযুক্ত করা হচ্ছে।
টিভি চ্যানেলগুলোর জন্য ডাইরেক্ট টু হোম সাভির্সসহ স্যাটেলাইটগুলো পরিচালিত হবে।খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত-বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িয়ে: দিনেশ ত্রিবেদী
ভারত-বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িয়ে: দিনেশ ত্রিবেদী
নতুন করে বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা
নতুন করে বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা
ঢাকায় ভারতের স্বাধীনতার ৮০ বছর উদযাপন
ঢাকায় ভারতের স্বাধীনতার ৮০ বছর উদযাপন
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর