ওয়েজবোর্ড বাস্তবায়নে মালিকদেরই দায়িত্ব পালন করতে হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৯, ১৭:০২আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৭:১৯

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জন্য সম্প্রতি সরকার ঘোষিত নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের ব্যাপারে সংবাদপত্র মালিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওয়েজবোর্ডের ব্যাপারে আমাদের যে দায়িত্ব ছিল সেটা করেছি। এখন সংবাদপত্র মালিকরা না দিলে আমরা কী করব? এটি বাস্তবায়নের ব্যাপারে মালিকদেরই দায়িত্ব পালন করতে হবে।’
সাম্প্রতিক ভারত ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী একথা বলেন। বুধবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রী ওই দুই দেশ সফরের উল্লেখযোগ্য বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

সরকার সম্প্রতি সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড ঘোষণা করেছে। এই ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য সরকার আলাদা আইন করবে কিনা−এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী উপরোক্ত মন্তব্য করেন।     

এ সময় প্রধানমন্ত্রী ওয়েজবোর্ড বাস্তবায়নের বিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘এখন এ বিষয়ে তথ্যমন্ত্রীর ব্যবস্থা নেওয়া উচিত। আমি তাকেই দায়িত্ব দিলাম।’

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও
শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, পুলিশি বাধায় পণ্ড 
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, পুলিশি বাধায় পণ্ড 
৪ সেমিফাইনালিস্টের মধ্যে আর্জেন্টিনা সবচেয়ে দুর্বল যেসব জায়গায়
৪ সেমিফাইনালিস্টের মধ্যে আর্জেন্টিনা সবচেয়ে দুর্বল যেসব জায়গায়
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’