গঠনমূলক সমালোচনা সহ্য করার মানসিকতা গড়ে তুলতে হবে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৯, ১৭:৩১আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৮:২৫

গঠনমূলক সমালোচনা সহ্য করার মানসিকতা গড়ে তুলতে হবে: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণদের মুক্তচিন্তার বিকাশে ‘যুব ছায়া সংসদ’ ভূমিকা রাখছে। বাকস্বাধীনতা ও যুক্তির মধ্য দিয়ে পরমতসহিষ্ণুতার চর্চার সুযোগ ঘটে, যা গণতন্ত্রের জন্য অপরিহার্য।
শনিবার (১৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘যুব ছায়া সংসদ’-এর ৮ম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, ইয়ুথ পার্লামেন্ট ধারণার মাধ্যমে মুক্তচিন্তার বিকাশ ঘটে, যা জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। এসময় তিনি গঠনমূলক সমালোচনা সহ্য করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।
যুব ছায়া সংসদের এই অধিবেশন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত ও সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক।
৩৫০ জন শিক্ষার্থী এই যুব ছায়া সংসদে প্রতিনিধিত্ব করেন। এর মধ্যে জাতীয় সংসদের সংসদীয় নির্বাচনি এলাকার আদলে ৩০০ জন এবং সংরক্ষিত নারী আসনের ছিলেন ৫০ জন।
হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, ইয়ুথ অ্যাগেইনস্ট হাঙ্গার, ড্যান চার্চ এইডসহ ৪০টির বেশি স্বেচ্ছাসেবী সংগঠন এই যুব ছায়া সংসদ আয়োজন করে।
এবারের অধিবেশনের প্রতিপাদ্য ‘খাদ্য অপচয় রোধ, পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করুন, যুব ক্ষমতায়নে অগ্রাধিকার দিন।’

/ইএইচএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপির সই জাল করে ১০০ কোটি টাকার ঋণের প্রস্তাবনা তৈরি, থানায় জিডি
এমপির সই জাল করে ১০০ কোটি টাকার ঋণের প্রস্তাবনা তৈরি, থানায় জিডি
কেন্দ্রীয় নেত্রীর মামলা: ছাত্রদল নেতাকে ধরতে এসে সাংবাদিককেও তুলে নিয়ে গেলো ডিবি
কেন্দ্রীয় নেত্রীর মামলা: ছাত্রদল নেতাকে ধরতে এসে সাংবাদিককেও তুলে নিয়ে গেলো ডিবি
বিমানের টিকিটে জুলাই যোদ্ধাদের বিশেষ মূল্যছাড় দেওয়া হবে: পর্যটনমন্ত্রী
বিমানের টিকিটে জুলাই যোদ্ধাদের বিশেষ মূল্যছাড় দেওয়া হবে: পর্যটনমন্ত্রী
শিশুর শরীরে নীলচে দাগ, ‘মঙ্গোলিয়ান স্পট’ আসলে কী?
শিশুর শরীরে নীলচে দাগ, ‘মঙ্গোলিয়ান স্পট’ আসলে কী?
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার