নদীর তীরবর্তী প্লট বা ফ্ল্যাট না কেনার জন্য নৌ-মন্ত্রণালয়ের সতর্কীকরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৯, ১৩:৩১আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৭:০৮

নদীর তীরবর্তী প্লট বা ফ্ল্যাট না কেনার জন্য নৌ-মন্ত্রণালয়ের সতর্কীকরণ

নদীর তীরে হাউজিংয়ের প্লট বা ফ্ল্যাট না কেনার জন্য সতর্ক করেছেন বাংলাদেশ নৌ-পরিবহণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২২ আগস্ট) নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-কর্তৃপক্ষ ঢাকা ও এর আশপাশের এলাকার নদীর তীরবর্তী স্থানের অবৈধ স্থাপনা অপসারণ করছে। ২০১০ সাল থেকে ১৯ সাল পর্যন্ত বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা, ধলেশ্বরী ও বালু নদীর ১৭,৯০১টি ছোট বড় অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর তীরবর্তী ৬৬৯ দশমিক ১৮ একর ভূমি উদ্ধার করা হয়েছে। এ অপসারণ কাজ পরিচালনার সময় দেখা গেছে বহু বেসরকারি হাউজিং সোসাইটি নদীর জায়গা দখল করে লিজ গ্রহীতাদের প্রতারিত করে প্লট ও ফ্ল্যাট বরাদ্দ দিয়েছেন। এ সব অপসারণ করার ফলে প্লট ক্রয়কারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই নদী তীরবর্তী কোনও হাউজিং প্রতিষ্ঠানের কাছ থেকে প্লট বা ফ্লাট বরাদ্দ নিয়ে প্রতারিত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নৌ-পরিবহণ মন্ত্রণালয়।

/জেবি/এসআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৩ দিনে ছাড়িয়েছে ছয় মাসের ডেঙ্গু রেকর্ড, কী করছে সিটি করপোরেশন
২৩ দিনে ছাড়িয়েছে ছয় মাসের ডেঙ্গু রেকর্ড, কী করছে সিটি করপোরেশন
'নির্বাচিত দেবদূত' : নাগরিক জীবনের নিঃসঙ্গতা ও পুরুষতন্ত্রের মনস্তত্ত্ব 
'নির্বাচিত দেবদূত' : নাগরিক জীবনের নিঃসঙ্গতা ও পুরুষতন্ত্রের মনস্তত্ত্ব 
সালমান রুশদিকে কি সন্ত্রাসী উদ্দেশ্যে হামলা করা হয়েছিল? আদালতে বিতর্ক
সালমান রুশদিকে কি সন্ত্রাসী উদ্দেশ্যে হামলা করা হয়েছিল? আদালতে বিতর্ক
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার!
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার!
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ