‘কোনও পরিবর্তন ছাড়াই ১ নভেম্বর কার্যকর হবে সড়ক পরিবহন আইন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৯, ১৩:০৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৩:১১

ওবায়দুল কাদের কোনও পরিবর্তন ছাড়াই সড়ক পরিবহন আইন ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘দেরিতে হলেও আইনটির বাস্তবায়ন হতে যাচ্ছে। সবার প্রত্যাশা ছিল আইনটি বাস্তবায়ন হোক। আইনটি কার্যকরের মধ্য দিয়ে জাতির দাবি বাস্তবায়ন হতে যাচ্ছে।’
আইনটিতে কোনও পরিবর্তন করা হচ্ছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আইনে কোনও পরিবর্তন হয়নি। যা ছিল তাই আছে। বিধিতে শাস্তির বিশ্লেষণ থাকবে।’
উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর ‘সড়ক পরিবহন আইন-২০১৮ বিলটি সংসদে তোলা হয়। পরে ১৯ সেপ্টেম্বর তা সংসদে পাস হয়। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর ৮ অক্টোবর আইনটি গেজেট আকারে প্রকাশ করা হয়। এর আগে একই বছরের ৬ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয় ‘সড়ক পরিবহন আইন-২০১৮’। তবে আইনটির ১-এর (২) ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতির গেজেটের পর আইনটি কার্যকর করতে সরকারের পক্ষ থেকেও গেজেট প্রকাশ করতে হবে। কিন্তু মালিক শ্রমিকদের আপত্তির কারণে এতদিন সরকার সেই গেজেট প্রকাশ করেনি। এ কারণেই এতদিন কার্যকর হয়নি আইনটি। পরে গত ২২ অক্টোবর আইনটি কার্যকর করতে গেজেট প্রকাশ করে সরকার।

আরও পড়ুন: সড়ক পরিবহন আইন ১ নভেম্বর থেকে কার্যকর

               যা আছে সড়ক পরিবহন আইনে, মালিক-শ্রমিকরা যা চান

/এসআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেট আমার শ্বশুরবাড়ি হলে আরও ভালা রাস্তা বানাইতাম: নাসীরুদ্দীন পাটওয়ারী
সিলেট আমার শ্বশুরবাড়ি হলে আরও ভালা রাস্তা বানাইতাম: নাসীরুদ্দীন পাটওয়ারী
রোমে নিজ বাসায় বাংলাদেশি দম্পতি ও শিশুকন্যাকে হত্যা
রোমে নিজ বাসায় বাংলাদেশি দম্পতি ও শিশুকন্যাকে হত্যা
মক্তবের শিশুকে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন আটক
মক্তবের শিশুকে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন আটক
বিশ্বকাপে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কবে জেনে নিন 
বিশ্বকাপে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কবে জেনে নিন 
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’