আবারও ঢাকায় মিশন খুলবে আলজেরিয়া

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ অক্টোবর ২০১৯, ০৯:৩২আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ০৯:৪৭

প্রধানমন্ত্রী ও আলজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আলজেরিয়া ঢাকায় আবারও কূটনৈতিক মিশন চালু করবে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদেলকাদের বেনসালাহ শুক্রবরা (২৫ অক্টোবর) বিকালে বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
বৈঠকের পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, একসময় বাংলাদেশে আলজেরিয়ার কূটনৈতিক মিশন ছিল। পরে তা বন্ধ হয়ে যায়।
বেনসালাহর উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা ঢাকায় আমাদের মিশনটি পুনরায় খুলবো। আমরা মনে করি, বিভিন্ন ইস্যুতে বিশেষ করে ব্যবসা ও রাজনৈতিক ক্ষেত্রে আমরা একই অবস্থানে রয়েছি। আমরা বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও বাণিজ্য বাড়াতে চাই।’
বাংলাদেশে মিশন পুনরায় চালুর সিদ্ধান্তে প্রধানমন্ত্রী আলজেরীয় প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার সরকার এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৩ জনকে ছুরিকাঘাত   
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৩ জনকে ছুরিকাঘাত   
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ