রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস তেহরানের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ অক্টোবর ২০১৯, ০৯:৪৪আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ০৯:৫৯

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে কাজ করে যাবে তারা। তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গা সমস্যা সমাধানে এবং বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত নেওয়ার জন্য তাদের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে প্রয়োজনীয় সবকিছুই করে যাবো।’
বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের সাইড লাইনে শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট এই আশ্বাস দেন।
বৈঠকের পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।
রুহানি প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় প্রদান করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ইরান জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রতি তার সমর্থন অব্যাহত রাখবে।
রোহিঙ্গা সমস্যার প্রতি তার অঙ্গীকারের জন্য শেখ হাসিনা ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। ইরানের প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসবাদ উচ্ছেদে তার দেশ বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করবে।
রুহানি দুই দেশের মধ্যে বিদ্যমান আন্তরিকতাপূর্ণ সংস্কৃতি এবং ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ইসলামী বিশ্ব একটি বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, যদি নিজেদের মধ্যকার সংঘাতগুলো নিজেরাই মিটিয়ে ফেলে একতাবদ্ধ হতে পারে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেড় মাস ধরে মায়ের সঙ্গে কারাগারে দুই বছরের শিশু
দেড় মাস ধরে মায়ের সঙ্গে কারাগারে দুই বছরের শিশু
ডুবন্ত রেল স্টেশন ভেসে উঠলো মাটির ওপরে!
ডুবন্ত রেল স্টেশন ভেসে উঠলো মাটির ওপরে!
হারিয়ে যাচ্ছে গ্রামটি, নির্ঘুম রাত যমুনা পাড়ের মানুষের
হারিয়ে যাচ্ছে গ্রামটি, নির্ঘুম রাত যমুনা পাড়ের মানুষের
নাঈমকে পিটিয়ে থানায় নেওয়া সোর্স ৫ আগস্টের মামলায় গ্রেফতার
নাঈমকে পিটিয়ে থানায় নেওয়া সোর্স ৫ আগস্টের মামলায় গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি