তামাক নির্ভরতা কমিয়ে অর্থনৈতিক রোডম্যাপ তৈরির সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৯, ১৬:৪৮আপডেট : ৩১ মে ২০২২, ১০:৪৭

বাংলাদেশ তামাকবিরোধী জোটের সংবাদ সম্মেলনে বক্তারা তামাকের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনৈতিক রোডম্যাপ তৈরির করতে সরকারকে সুপারিশ করেছে বাংলাদেশ তামাকবিরোধী জোট। সোমবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  সংগঠনটির পক্ষ থেকে এই সুপারিশ করা হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান জোটের সুপারিশে তুলে ধরেন। তিনি বলেন, ‘তামাকের ক্ষেত্রে ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) আর্টিকেল ৫ দশমিক ৩ অনুসারে সুনির্দিষ্ট গাইডলাইন ও কোড অব কন্ডাক্ট তৈরি করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।  তামাক কোম্পানির সঙ্গে সব ধরনের যোগাযোগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

সৈয়দা অনন্যা রহমান বলেন, ‘তামাক কোম্পানির বোর্ডে থেকে সরকারি কর্মকর্তারা ব্রিটিশ আমেরিকান টোবাকোর (বিএটি) বোর্ড মেম্বার হিসেবে কী দায়িত্ব পালন করছেন, সে সংক্রান্ত তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। সরকারি কর্মকর্তাদের স্বজন ও নিকটাত্মীয় বিএটিতে কর্মরত এবং সংশ্লিষ্ট ব্যক্তি তামাক নিয়ন্ত্রণ নীতির সঙ্গে যুক্ত থাকলে সে ঘোষণাও দিতে হবে। রাজস্ব বোর্ড, কৃষি, অর্থ, শিল্প  ও বাণিজ্য মন্ত্রণালয়কে তামাক থেকে নির্ভরতা কমানোর রোডম্যাপ তৈরি করতে হবে।’

এ সময় বিড়ির সম্পূরক শুল্ক ৫ শতাংশ কমিয়ে ৩০ শতাংশ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমালোচনা করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ তামাকবিরোধী জোটের উপদেষ্টা ও পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান,  মাদকবিরোধী সংগঠন প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র প্রমুখ।

/এসও/এমএনএইচ/
সম্পর্কিত
দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান শীর্ষ দশের বাইরে 
কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত, চালক গ্রেফতার
গ্যাস কমতেই সন্ধ্যার পর বাড়লো লোডশেডিং
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচন সংসদে কীভাবে হয় 
রাষ্ট্রপতি নির্বাচন সংসদে কীভাবে হয় 
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য দিল্লি অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য দিল্লি অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী
কম খরচে ইউরোপে পড়াশোনা, নজরে বাল্টিকের তিন দেশ
কম খরচে ইউরোপে পড়াশোনা, নজরে বাল্টিকের তিন দেশ
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন 
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন 
সর্বাধিক পঠিত
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন