দশম ডি-৮ সম্মেলন ঢাকায়

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ অক্টোবর ২০১৯, ২১:১৯আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ২১:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডি-৮ মহাসচিব জাফর কু শারি (ছবি: বাসস) আটটি বড় মুসলিম দেশের সংগঠন ডি-৮-এর দশম সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ। আগামী এপ্রিলের তৃতীয় সপ্তাহে ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ডি-৮ মহাসচিব জাফর কুশারি বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ঢাকায় সম্মেলন অনুষ্ঠানের বিষয়টি চূড়ান্ত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, ‘ডি-৮-এর আগামী ঢাকা সম্মেলনে বাংলাদেশকে জোটের পরবর্তী চেয়ারম্যান করা হবে, যা কাকতালীয়ভাবে ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সঙ্গে মিলে গেছে।’
ডি-৮ মহাসচিব সংগঠনের সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘ঢাকা সম্মেলনে ২০৩০ সালের এজেন্ডার সঙ্গে সংগতি রেখে নতুন উদ্যোগ ও ধারণা গ্রহণ করা হবে।’
ডি-৮ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উদীয়মান অর্থনীতির ভূয়সী প্রশংসা করেন। বলেন, ‘বাংলাদেশ অন্যান্য দেশের জন্য অনুকরণীয় উন্নয়নের মডেল হতে পারে।’ তিনি ডি-৮ সদস্য দেশগুলোর জন্য বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দেরও দাবি জানান।
শেখ হাসিনা এতে ইতিবাচক সাড়া দিয়ে বলেন, ‘বর্তমানে আমরা ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। সেখান থেকে ডি-৮ সদস্য দেশগুলোর জন্য ভূমি বরাদ্দ দেওয়া যেতে পারে।’
ডি-৮ মহাসচিবকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তার গতিশীল নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘আমরা আরও উন্নয়নের জন্য সদস্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় করতে পারি।’
প্রধানমন্ত্রী ও মহাসচিব উভয়েই ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে কানেকটিভিটি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ডি-৮ সদস্যভুক্ত দেশগুলো হচ্ছে বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। বাসস।

/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট
সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট
আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে দলে বড় পরিবর্তন এনেছে ইংল্যান্ড
আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে দলে বড় পরিবর্তন এনেছে ইংল্যান্ড
জুলাই শহীদ দিবস আজ
জুলাই শহীদ দিবস আজ
দলে এক পরিবর্তন, যে ট্যাকটিকসে আজ খেলবে আর্জেন্টিনা
দলে এক পরিবর্তন, যে ট্যাকটিকসে আজ খেলবে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও কেন নয়াপল্টন ছাড়েননি রিজভী
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও কেন নয়াপল্টন ছাড়েননি রিজভী