৫ মাসের শূন্যতা কাটলো

বরিশাল প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৯, ০৯:২৭ আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১১:১১

ড. ছাদেকুল আরেফিন পাঁচ মাস শূন্য থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য হিসেবে ড. ছাদেকুল আরেফিনকে নিয়োগ দেওয়া হয়েছে।  তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক। ববি’র শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া এ তথ্য জানিয়েছেন।

ভিসি নিয়োগ করায় বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে গতি আসবে বলে আশা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। যত দ্রুত সম্ভব বাকি শূন্য পদগুলোও পূরণের দাবি উঠেছে।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ধারা ১০ (১) অনুসারে রবিবার (৩ নভেম্বর) তাকে ৪ বছর মেয়াদে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

এই নিয়োগের ফলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কেটে যাবে বলে আশা করছেন ববি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর। এজন্য তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

৯ এপ্রিল নারী কেলেঙ্কারির ঘটনায় চাকরিচ্যুত হন রেজিস্ট্রার মনিরুল ইসলাম। ২৫ জানুয়ারি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। আর ২৭ মে ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হকের চার বছরের মেয়াদ শেষ হয়। তবে ২৬ মার্চের অনুষ্ঠানে শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলায় তাকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়। এরপর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। ওই সময় থেকে ভিসির দায়িত্ব দেওয়া হয় ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসানকে। ৭ অক্টোবর ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রকের মেয়াদ শেষ হলে তারা ক্যাম্পাস ছাড়েন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর পর নিয়োগ দেওয়া হয়নি প্রো-ভিসি। 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
সর্বশেষ খবর
গ্রেফতারের আগে মেজর (অব.) আখতারুজ্জামানের বার্তা, ‘জনগণের জন্য এই জীবন ত্যাগ করবো’
গ্রেফতারের আগে মেজর (অব.) আখতারুজ্জামানের বার্তা, ‘জনগণের জন্য এই জীবন ত্যাগ করবো’
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রপার আক্ষেপ
ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রপার আক্ষেপ
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম