‘হাইকোর্টের কোনও বিচারপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১৮:৩০ আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৯:৫২

‘হাইকোর্টের কোনও বিচারপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি’ বিচারপতিদের বিরুদ্ধে আপাতত দুর্নীতির কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘হাইকোর্টের কোনও বিচারপতির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ আইন ও বিচার বিভাগে আসেনি।’বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

সংসদের প্রশ্ন-উত্তর পর্বে অংশ নিয়ে হারুনুর রশীদ প্রশ্ন করেন, ‘হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতির অনিয়ম ও দুর্নীতির তদন্ত হচ্ছে। এই তদন্ত কোন আইনে হচ্ছে?’ তিনি আরও জানতে চান, ‘সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের কথা বলা আছে। সংবিধানের এই বিধান বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে কিনা?’

জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের নীতি-নির্ধারণ সংক্রান্ত বিষয়। আপাতত এ বিষয়ে কোনও পরিকল্পনা নেই।’

মোশাররফ হোসেনের অন্য এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের ঘটনায় দ্রুত বিচার আইনে তিন হাজার ১০৩টি মামলা বিচারাধীন আছে। এরমধ্যে ঢাকায় বিচারাধীন মামলার সংখ্যা এক হাজার ৯৮৯টি।’

প্রশ্ন-উত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সোয়া চারটার পর সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্ন-উত্তর টেবিলে উত্থাপিত হয়। সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুতে সংসদের অন্যান্য কার্যক্রম মুলতবি করা হয়।

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনে নগদ-ইউসিবি চুক্তি
রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনে নগদ-ইউসিবি চুক্তি
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
টিএইচই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল
টিএইচই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল
অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো
অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত