সারাদেশে নৌ চলাচল স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৯, ১০:৫২আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৪:১৩

সদর ঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চ, ফাইল ছবি প্রায় তিন দিন বন্ধ থাকার পর সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে সারাদেশের নৌ চলাচল স্বাভাবিক হয়েছে। সদরঘাট থেকে সব রুটের লঞ্চ ছেড়ে গেছে।

সোমবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক (ট্রাফিক) আলমগীর কবির বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘নৌযান চলাচল সোমবার সকাল থেকে স্বাভাবিক করা হয়েছে। নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।’

ঢাকা থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে ঢাকায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। বিকালে বরিশাল থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশে লঞ্চ ছেড়ে যাবে।

তিনি বলেন, ‘আমরা আবহাওয়ার পূর্বাভাস তথ্য যাচাই-বাছাই করে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে শুক্রবার (৮ নভেম্বর) রাত থেকে সারাদেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুলবুল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবারও চট্টগ্রাম অঞ্চলে নিম্নচাপের প্রভাব থাকবে। তবে মঙ্গলবার পুরো দেশের আবহাওয়া স্বাভাবিক হবে।

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেফতার
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেফতার
গ্যাস কমতেই সন্ধ্যার পর বাড়লো লোডশেডিং
গ্যাস কমতেই সন্ধ্যার পর বাড়লো লোডশেডিং
গুলশানে ‘স্পা সেন্টারে’ পু‌লি‌শি অভিযান, আটক অর্ধশতা‌ধিক
গুলশানে ‘স্পা সেন্টারে’ পু‌লি‌শি অভিযান, আটক অর্ধশতা‌ধিক
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন