বিদেশে নারী শ্রমিক পাঠানো নিয়ে বিপাকে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৯, ১৫:৩৮আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৬:২৬

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বিদেশে নারী শ্রমিক পাঠানো নিয়ে ঝামেলায় আছে সরকার। একদিকে নারী শ্রমিকদের অত্যাচারের বিভিন্ন ঘটনা ঘটছে, অন্যদিকে দেশের রিক্রুটিং এজেন্সিগুলো নিয়মনীতির তোয়াক্কা না করার কারণে বিপাকে আছে সরকার।’ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিদেশে নারী শ্রমিক না পাঠানোর বিষয়ে সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি। বিদেশে তাদের (নারী শ্রমিক) চাহিদা আছে। তিনি বলেন, আমাদের দেশের আইন ভালো। কিন্তু এজেন্সিগুলো আইনের তোয়াক্কা করে না। আমি প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তাকে অনুরোধ করেছি, নারী শ্রমিক পাঠানোর জন্য নিবন্ধন বাধ্যতামূলক করতে।
পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, বিদেশে বাংলাদেশের মোট ৬ লাখ নারী শ্রমিক কাজ করছেন, যার মধ্যে দুই লাখ সৌদি আরবে রয়েছেন। বেশির ভাগ অভিযোগ সেখান থেকে আসে। আমাদের ৮ হাজার নারী কর্মী দেশে ফেরত এসেছেন। তাদের মধ্যে ৫৩ জন নারী কর্মীর মৃতদেহ এসেছে। কিন্তু আমরা জানি না, তাদের মধ্যে কে কে আত্মহত্যা করেছেন।
এ কে আব্দুল মোমেন বলেন, নারী কর্মীরা নির্যাতিত হলে তাদের শেল্টার হোমে রাখা হয়। তাদের বলা হয়, তারা অভিযোগ করলে মামলা করা হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা অভিযোগ করতে চান না। তবে দেশে ফিরলে তারা অভিযোগ করেন, তাদের অত্যাচার করা হয়েছে।
তিনি বলেন, আমরা বিদেশে শেল্টার হোম এবং ২৪ ঘণ্টার হটলাইন চালু করেছি। যে কেউ নির্যাতনের অভিযোগ শেল্টার হোমে এসে কিংবা হটলাইনে ফোন করে জানাতে পারে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কক্ষে আগুন লাগার বিষয়ে তিনি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পাঁচ মিনিটের মধ্যে আগুন নেভানো হয়েছে। এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

/এসএসজেড/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড