মানুষ প্লেনে চড়তে পারে না, আমি পেঁয়াজ নিয়ে এসেছি: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৯, ১৪:১৭আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৫:১৬

 বর্তমানে আমদানি করা পেঁয়াজের দাম ১২০ টাকার বেশি হওয়ার কথা না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, কিছু ষড়যন্ত্রকারী ও অসাধু ব্যবসায়ীর জন্যই আজ পেঁয়াজের দাম বেশি। তবে আপনারা জানেন আমি সাত দিন ধরে সর্বোচ্চ চেষ্টা করছি। যত ক্ষতি লাগে সরকার দেবে। মানুষ প্লেনে চড়তে পারে না, আমি প্লেনে করে পেঁয়াজ নিয়ে আসছি। ইনশাআল্লাহ ১০ দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

শুক্রবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, 'আমাদের দেশে পেঁয়াজ লাগে ২৫ লাখ টন। আমাদের দেশে যা উৎপাদন হয় তা থেকে পচে-গলে যাওয়ার পরেও থাকে ১৮ লাখ টন। বাকি ৭-৮ লাখ টন পেঁয়াজ আমাদের আমদানি করতে হয়। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এই চার মাসে আমদানি বেশি প্রয়োজন হয়। আমদানির ৭৫ শতাংশ আমরা ভারত থেকে নিয়ে আসি। ২৯ সেপ্টেম্বর ভারত সে আমদানি বন্ধ করে দেয়। এরপর আমরা অনেক চেষ্টা করেছি বিভিন্ন দেশ থেকে আনার জন্য। এখন আমরা আনতে পেরেছি। গত তিন দিন ধরে প্রতিদিন ১৫০ থেকে ২০০ টন পেঁয়াজ ঢাকা এয়ারপোর্টে নেমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে।'

পোশাক শিল্পের শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, এই শিল্পের উন্নয়নে এগিয়ে যাওয়ার পেছনে আপনাদের ঘাম জড়িত। আপনারা সতর্ক থাকবেন, বাইরের ষড়যন্ত্র ও এনজিওদের সুবিধা আমাদের এই শিল্পকে যেন ধ্বংস না করে। একটা জায়গায় আমরা সবাই এক, সেটা হলো আমরা বাংলাদেশের মানুষ। আমরা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ। আপনারা কোনও ষড়যন্ত্র সফল হতে দেবেন না।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আলহাজ শুক্কুর মাহমুদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পোশাক শ্রমিকরা। 

/এইচএন/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনা ফিরলে স্বচ্ছ বিচার হবে: তথ্য উপদেষ্টা 
শেখ হাসিনা ফিরলে স্বচ্ছ বিচার হবে: তথ্য উপদেষ্টা 
ইরান যুদ্ধে ১৪ মার্কিন সেনা নিহত, আহত চারশোর বেশি
ইরান যুদ্ধে ১৪ মার্কিন সেনা নিহত, আহত চারশোর বেশি
রাজশাহীতে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
রাজশাহীতে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
অনেক ধৈর্য পরীক্ষার পর আজ একটা জায়গায় আমি এসেছি: প্রধানমন্ত্রী   
অনেক ধৈর্য পরীক্ষার পর আজ একটা জায়গায় আমি এসেছি: প্রধানমন্ত্রী   
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী