নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক পাবেন নৌ শ্রমিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৯, ০৭:১০আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০৭:২৫

নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক পাবেন নৌ শ্রমিকরা নৌ পরিবহন খাতে নিয়োজিত শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র এবং সার্ভিস বুক দেবেন মালিকরা। আর এ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা মনিটরিং করবে নৌ পরিবহন অধিদফতর। বুধবার (২৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নৌযান শ্রমিক ফেডারেশনের দাবি নিয়ে আয়োজিত মন্ত্রণালয়-মালিক-শ্রমিক প্রতিনিধিদের ত্রিপক্ষীয় মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নৌ পরিবহন খাতে নিয়োজিত শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক দেওয়ার বিষয়ে মনিটরিংয়ের জন্য নৌপরিবহন অধিদফতর তাদের বার্ষিক সার্ভে চেক লিস্টে অন্তর্ভুক্ত করবে। এ খাতের শ্রমিকদের খাদ্যভাতা দেওয়ার বিষয়েও বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়।
আকতারুল ইসলাম জানান, এ বিষয়টি বাস্তবায়নের জন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে উদ্যোগ নেওয়া হবে। বৈঠকে মালিকরা তেল পরিবহন রুটে নিয়মিত ড্রেজিংয়ের অনুরোধ করেন। এতে নৌপরিবহন শ্রমিকদের প্রোভিডেন্ট ফান্ড এবং ওয়েলফেয়ার ফান্ড গঠনের বিষয়ে অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় শঙ্খ নদীর মুখে ড্রেজিং করে জাহাজ চলাচল নিরাপদ করতে শ্রমিক নেতারা নৌ পরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করেন।
বৈঠকে প্রটোকল রুটে চলাচলকারী জাহাজের শ্রমিকদের ভারতে ল্যান্ডিং পাসের বিষয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হলে, বিষয়টি ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে তোলা হবে বলে শ্রম মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান।
বৈঠক শেষে শ্রম প্রতিমন্ত্রী বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নেতাদের আগামী ২৯ নভেম্বর মধ্যরাত থেকে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানান।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অনল চন্দ্র দাস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদফতরের মহাপরিচালক একে এম মিজানুর রহমান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মাহবুব-উল-ইসলাম, নৌপরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী ও জরিপকারক মো. মঞ্জুরুল কবীর প্রমুখ।

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত