তিনখাতে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৯, ০৪:১৭ আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০৪:২১

এফবিসিসিআই

বাংলাদেশে অবকাঠামো, পর্যটন ও অটোমোবাইলসহ দেশের বিভিন্ন খাতে ২০ দশমিক ৮ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম।

তিনি জানান, এফবিসিসিআই ২০২০ সালে তাইপেতে একটি সম্মেলনের আয়োজন করবে। সেখানে কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভুক্ত (সিএসিসিআই) ওই গ্রুপও থাকবে। সেখান থেকে বাংলাদেশে বিনিয়োগ আনতে এফবিসিসিআই জোর চেষ্টা চালাবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এফবিসিসিআই ও সিএসিসিআইর যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিএসিসিআই সভাপতি মি. সামির মোদি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিএসিসিআই-ভুক্ত ২৭টি দেশ বাংলাদেশে অবকাঠামো, পর্যটন, অটোমোবাইলসহ বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুদিনের সম্মেলনে বাংলাদেশসহ ২৮টি দেশ এতে অংশ নেয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘এশিয়া: বিশ্ব ব্যবস্থার নতুন কেন্দ্রস্থল’।

 

/এসআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
বিদেশের মাটিতে বাংলাদেশের এমন হাল কেন, জানালেন হৃদয়
বিদেশের মাটিতে বাংলাদেশের এমন হাল কেন, জানালেন হৃদয়
ম্যানচেস্টার ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়ে আলোচনায় আর্জেন্টাইন পাজ
ম্যানচেস্টার ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়ে আলোচনায় আর্জেন্টাইন পাজ
সারা দেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দেওয়া হচ্ছে
সারা দেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দেওয়া হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট